শনিবার নবান্নের সাংবাদিক সম্মেলনে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন যে গত ২৪ ঘন্টায় রাজ্যে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১১ জন। রাজ্যে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯ জন। তিনি আরও বলেছেন যে গত ১ দিনে রাজ্যে কোনো করোনা আক্রান্তের মৃত্যু হয়নি। রাজ্যে এখনও ৩ জনের করোনাতে মৃত্যু হয়েছে বলে তিনি জানান।
মুখ্যসচিব রাজ্যের করোনা মোকাবিলার ক্ষেত্রে চিকিৎসার সরঞ্জাম নিয়েও কথা বলেছেন। চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের জন্য প্রায় ১ লক্ষ ৮০ হাজার পিপিই কিট রাজ্য হাসপাতালগুলিতে দেওয়া হয়েছে। আরও ৫০ হাজার মাস্ক দেওয়া হবে বলে তিনি জানিয়েছেন। রাজ্যে করোনা মোকাবিলায় মোট ৫৯ টি হাসপাতাল রয়েছে এবং কলকাতায় করা হয়েছে ৪ টি হাসপাতাল।
মুখ্যসচিব এরসাথে এটাও উল্লেখ করেছিলেন যে রাজ্যে ৫ টি সরকারি ও ২ টি বেসরকারি পরীক্ষাকেন্দ্র রয়েছে। রাজ্যে আরও পরিক্ষাকেন্দ্র বাড়ানো হবে বলেও তিনি জানিয়েছেন। প্রায় ৫২ হাজার মানুষ হোম-কোয়ারেন্টাইন রয়েছেন। এছাড়া বেলেঘাটা আইডিতে চিকিৎসারত ২৪ জনের ,মধ্যে ৪ জন সুস্থ হয়ে উঠেছেন বলে তিনি জানান।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…