নিউজ

রাজ্যে ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা, নতুন করে আরও ২২ জন

শুক্রবার বিকালে নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব রাজীব সিনহা জানিয়েছেন গত ২৪ ঘন্টায় আরও ২২ জনের নতুন করে সংক্রমণ ঘটেছে। এই নিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৪ জন। তবে নতুন করে কারোর মৃত্যু হয়নি বলে জানানো হয়েছে। এরসাথে আরও জানিয়েছেন যে ৪ হাজার ২১৪ টি টেস্ট করা হয়েছে।

সরকারি কোয়ারেন্টাইন ৩ হাজার ৮৩৯ জন আছেন, আর হোম কোয়ারেন্টাইনে আছেন ৩ হাজার ৮৩৯ জন। তবে কেন্দ্রের পরিসংখ্যানের সাথে রাজ্যের পরিসংখ্যানের বেশ কিছু পার্থক্য রয়েই যাচ্ছে। কেন্দ্রের পরিসংখ্যান অনুযায়ী রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ২৫৫ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৫১ জন আর মৃত্যু হয়েছে ১০ জনের। কেন্দ্রের মতে রাজ্যে করোনা হওয়া উচিত ১৯৪ জন, তবে রাজ্যের রিপোর্টে তা ১৬২।

মুখ্যমন্ত্রী আজ বৈঠকে উত্তর ২৪ পরগনাকে নিয়ে বিশেষ বিরক্তি প্রকাশ করেন। তিনি বলেন যে এর আগেও ডেঙ্গু শুরু হয় এখানেই। এবারও করোনার রেড জোন হিসাবে এই জায়গাকেই নির্বাচিত করা হয়েছে। এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হবে। আরও বেশি করে সকলে কাজে এগিয়ে আসতে হবে। ১৪ দিনের মধ্যে এই জেলাকে উত্তর ২৪ পরগনাকে গ্রিন জোনে নিয়ে আসতে হবে।

এর সাথে তিনি আরও দুটি জায়গাকে সংক্রমণ বেশি হয়েছে বলে জানিয়েছেন। সেই জায়গাগুলি হল- হাওড়া ও উত্তর কলকাতা। এই দুটি জায়গাকে আগামী ১৪ দিনের মধ্যে অরেঞ্জ জন্যে নিয়ে আসতে বলেছেন তিনি। পুলিশ দরকার পড়লে বাড়িতে খাবার পৌঁছে দেবে। কিন্তু এই সংক্রমিত এলাকাগুলিকে ঠিক করতেই হবে বলে জানান মুখ্যমন্ত্রী।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026