নিউজ

রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা এখনও পর্যন্ত ১,৭৭,৭০১, একদিনে সংক্রমণ তিন হাজারেরও বেশি

কলকাতা: হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর হারও দেশে ৪০ লাখ পার করেছে করোনা আক্রান্তের সংখ্যা। এর মধ্যে পশ্চিমবঙ্গের চিত্রটা মোটেই ভাল নয়। রাজ্যে শনিবার পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১,৭৭,৭০১। যার নিরিখে গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছে ৩০৪২জন।

শুধু করোনা আক্রান্ত নয়, তার সঙ্গে তাল মিলিয়ে মৃত্যুর হারও বেড়েই চলেছে। রাজ্য স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী গত একদিনে রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৫৮ জনের। এখনও পর্যন্ত রাজ্যে করোনায় মৃত্যুর সংখ্যা ২৩,৩৯০। ফলে রাজ্যের করোনা পরিস্থিতি মোটের ওপর ভাল নয়, তা বলাই যায়।

তবে করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে রাজ্যের পরিস্থিতি ভাল না হলেও সুস্থতার হার আশার আলো দেখাচ্ছে রাজ্যবাসীকে। এখনও পর্যন্ত করোনার থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১,৫০,১০১ জন। গত ২৪ ঘন্টায় ছাড়া পেয়েছেন ৩,২৪৮ জন। ফলে সুস্থতার হার ৮৪.৮৬ শতাংশ রয়েছে। এতেই আশার আলো দেখছেন চিকিৎসকরা।

তবে রাজ্য জেলাগুলির মধ্যে করোনা পরিস্থিতিতে সবচেয়ে খারাপ অবস্থা কলকাতা এবং উত্তর ২৪ পরগনার। দুটি জেলা কার্যত একই সঙ্গে করোনা আবহের মধ্যে দিয়ে চলেছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026