ভোটের মুখে বিরাট সিদ্ধান্ত নিল রাজ্য শিক্ষা দপ্তর। এবারে রাজ্যের সমস্ত স্কুলের শিক্ষক এবং শিক্ষা কর্মীদের সমস্ত বকেয়া টাকা মিলিয়ে দিতে উদ্যোগী হয়েছে শিক্ষা দপ্তর। ইতিমধ্যেই সেই মর্মে বিকাশ ভবন থেকে জেলাগুলিতে চিঠি পাঠিয়ে দেওয়ার কাজ শুরু হয়েছে। এই চিঠিতে বলা হয়েছে দ্রুততার সঙ্গে শিক্ষক এবং শিক্ষা কর্মীদের বকেয়া টাকা মিলিয়ে দিতে হবে। এর জন্য যা ব্যবস্থা নেওয়ার দরকার রয়েছে তা নিতে হবে ওই জেলার আধিকারিকদের। এমনিতেই বেতন ছাড়া অন্যান্য বকেয়া টাকা নিয়ে রাজ্য সরকারি স্কুল গুলির শিক্ষক এবং শিক্ষা কর্মীদের দাবি দাওয়া ছিল দীর্ঘদিন ধরে। এবার সেই সমস্ত দাবি মিটিয়ে দিতে উদ্যোগী হলো রাজ্য সরকার।
কোন কোন ক্ষেত্রে টাকা বকেয়া রয়েছে?
মূলত কারোর যদি পদোন্নতি অথবা ট্রান্সফার বা কাজে যোগ দেওয়ার ক্ষেত্রে দেরি হয় সে ক্ষেত্রে কিছু টাকা বকেয়া থেকে যায়। এছাড়াও অনেক সময় এরিয়ার হিসেবে টাকা বকেয়া থেকে যায় বছরের পর বছর ধরে। কারো ক্ষেত্রে ৩ বছর থেকে ৫ বছর পর্যন্ত টাকা বকেয়া ছিল বলে জানা যাচ্ছে। সেই সমস্ত টাকা মিটিয়ে দেওয়ার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে চলেছে বিকাশ ভবন। ইতিমধ্যেই এই সংক্রান্ত একটি চিঠি বিকাশ ভবন থেকে জেলার স্কুল ইন্সপেক্টরদের দেওয়া হয়েছে। সরকারি স্কুলের শিক্ষক এবং শিক্ষা কর্মীদের এরিয়ার বাবদ বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে ইন্সপেক্টরদের। তবে যেসব ক্ষেত্রে টাকা স্যাংশন হওয়ার পর তিন বছর বা বেশি সময় ধরে নেওয়া হয়নি সেগুলিতে আপাতত এই ছাড় দেওয়া হচ্ছে না।
যদিও রাজ্যের শিক্ষক মহলের একাংশ বলছে, পশ্চিমবঙ্গ সরকার এখন পশ্চিমবঙ্গের শিক্ষকদের পাশেই রয়েছে সেই নিয়ে একটা প্রচ্ছন্ন বার্তা দেওয়ার চেষ্টা করছে তারা। কিন্তু এই সমস্ত করে তারা আসলে শিক্ষকের মন জয় করতে চাইছে। দীর্ঘদিন ধরে এই সমস্ত ইস্যু নিয়ে বহুদিন ধরেই সরব হচ্ছিলেন রাজ্যের সরকারি স্কুলের শিক্ষক এবং শিক্ষা কর্মীদের একাংশ। এমন পরিস্থিতিতে ভোটের মুখে এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…