নিউজ

পুলিশের কড়া নজরদারিতে শহরজুড়ে চলছে পূর্ণ লকডাউন

কলকাতা : আজ, বৃহস্পতিবার রাজ্যে পূর্ণ লকডাউন।বাস-ট্যাক্সি-অটোর পাশাপাশি বন্ধ বিমান ও রেল পরিষেবাও। শহরজুড়ে পুলিশের কড়া তল্লাশি। বিনা কারণে কাউকে রাস্তায় ঘুরতে দেখলেই চলছে জিজ্ঞাসাবাদ।

এবারের পূর্ণ লকডাউনে বন্ধ রাখা হয়েছে সমস্ত স্পেশাল ট্রেন। সাপ্তাহিক লকডাউনের দিনগুলোতে এবার স্পেশাল ট্রেন না চালানোর সিদ্ধান্ত আগেই নিয়েছিল ভারতীয় রেল। ফলে আজ, বৃহস্পতিবার ট্রেন থাকছে না হাওড়া,শিয়ালদহ, আসানসোল,শিলিগুড়ি স্টেশনে। রেল সূত্রে খবর, বৃহস্পতিবার কোনও ট্রেন রাজ্য থেকে ছাড়বে না। পাশাপাশি অন্য রাজ্য থেকেও ট্রেন এখানে এসে পৌছবে না। ফলে হাওড়া, শিয়ালদহ, খড়গপুর শিলিগুড়ি-সহ একাধিক ডিভিশনে ট্রেন বাতিলের কথা আগে ভাগেই জানিয়ে দিয়েছে পূর্ব, দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্ব সীমান্ত রেলে। যে সমস্ত ট্রেন আজ. বৃহস্পতিবার বাতিল থাকছে তার মধ্যে রয়েছে, আপ ও ডাউন হাওড়া-পাটনা এক্সপ্রেস, হাওড়া-নিউ দিল্লি এসি এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ আলিপুরদুয়ার স্পেশাল ট্রেন।

দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, শিয়ালদহ-ভুবনেশ্বর এবং ভুবনেশ্বর-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস বাতিল থাকছে বৃহস্পতিবার। লকডাউনের দিন বাতিল থাকছে হাওড়া-ভুবনেশ্বর স্পেশাল ট্রেন। যশোবন্তপুর-হাওড়া দুরন্ত এক্সপ্রেস ছাড়বে না। বৃহস্পতিবার হাওড়া থেকে যশোবন্তপুর স্পেশাল ট্রেন ছেড়ে যাবে না। এছাড়া বাতিল শালিমার-পটনা দুরন্ত স্পেশাল এক্সপ্রেস। এছাড়া আরও বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। তার মধ্যে থাকছে সেকেনদরাবাদ-হাওড়া স্পেশাল। এই ট্রেন হাওড়ার বদলে ভুবনেশ্বর আসবে। ভুবনেশ্বর থেকে নয়াদিল্লি স্পেশাল এবং এসি এক্সপ্রেসের কোনও স্টপ থাকছে না এরাজ্যে।

লকডাউন শেষ হয়ে যাওয়ার পরেও হাওড়া-মুম্বই সিএসএম টি স্পেশাল ট্রেন বাতিল থাকবে। হাওড়া-যোধপুর স্পেশাল ট্রেন বন্ধ থাকবে। এর আগে প্রথম দিকে সাপ্তাহিক লকডাউনের শুরুতে ট্রেন যাত্রীদের জন্যে বিশেষ বাসের ব্যবস্থা করেছিল রাজ্য। যদিও বেশ কয়েকটি লকডাউনে সেই বাস ছিল না। ফলে হাওড়া, শিয়ালদহ থেকে একাধিক ট্রেন বাতিল করা হয়েছিল। এবার আজ, বৃহস্পতিবার পূর্ণ লকডাউনে সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। যাত্রীদেরকে আগেভাগেই ট্রেন বাতিল সম্পর্কে জানিয়ে দেওয়া হয়েছে। এর পরেও কোনও যাত্রী স্টেশনে এসে পৌঁছলে তার দায় রেল নেবে না বলে জানিয়ে দিয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026