নিউজ

সেপ্টেম্বরে ট্রেন ও মেট্রো চালু করতে কেন্দ্রকে চিঠি রাজ্যের

কলকাতা : লোকাল ট্রেন ও মেট্রোরেল চালানোর দায়িত্ব বহুদিন আগেই রাজ্য সরকারের উপর দিয়ে দিয়েছিলো কেন্দ্রীয় সরকার। আনলক প্রক্রিয়া চালু হলেও ২২ শে মার্চ থেকে বন্ধ রেল পরিষেবা। এবারে আনলক ফোরে সেই প্রশ্নই চারা দিয়ে উঠেছে মানুষের মনে। আর সেই কারণেই প্রোটোকল মেনে লোকাল ট্রেন, মেট্রো পরিষেবা চালু করার আবেদন জানালো রাজ্য।

সূত্রের খবরানুযায়ী শুক্রবার রাতেই রাজ্যের স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দোপাধ্যায় চিঠি পাঠান রেল বোর্ডের কাছে। সেপ্টেম্বর থেকে ট্রেন বা মেট্রো চালু নিয়ে রাজ্যের আপত্তি নেই, তা নিয়ে রাজ্যের সাথে যেন সঠিক বৈঠকের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়, সেই আবেদনই রয়েছে চিঠিতে।

চিঠিতে উল্লেখিত অন্যতম বিষয় ছিল যদি ট্রেন বা মেট্রো চলে তবে তা কোন নিয়মে চালানো হবে এবং তা যেন সঠিকভাবে পালন করা হয়। পরিষেবা চালু হলে স্বাস্থবিধি মেনে যাত্রীদের চলাচল করতে হবে, নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে এসমস্ত দিক যেন রাজ্যের সাথে ঠিক করে রেল বোর্ড।

মাননীয়া মুখমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আগেই যানিয়েছেন এই করোনা পরিস্থিতিতে নিয়ম মেনে লোকাল ট্রেন বা মেট্রো চালানো যেতে পারে। আনলক প্রক্রিয়া চালু হওয়ার সাথে সাথে শ্রমিক স্পেশাল বা দূরপাল্লার ট্রেন চললেও লোকাল ট্রেন একটিও চলেনি। বর্তমানে ১২১টি স্টাফ ট্রেন চলছে বাংলায়। সংখ্যাটা এবারে বারবে না কমবে দেখার বিষয় সেটাই।

তবে শুক্রবারের শিয়ালদহের জরুরি বৈঠকের পর জানা যায় সংখ্যাটা দূরপাল্লার ট্রেনের বাড়লেও, লোকাল ট্রেনের “গ্রীন সিগন্যাল ” এখনো অনুমোদিত হয়নি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026