West Bengal State Budget: রাজ্যে নতুন প্রকল্প ‘রাস্তাশ্রী’, বিশাল বড় ঘোষণা রাজ্যের বাজেটে

রাজ্যের বাজেট এবার নতুন প্রকল্পের ঘোষণা করল সরকার। বিধানসভায় রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। সেখানে তিনি এক বছর প্রকল্পের কথা ঘোষণা করলেন আজ। নতুন এক প্রকল্পের কথা ঘোষণা করলেন তিনি যার নাম দেওয়া হয়েছে রাস্তাশ্রী। পঞ্চায়েত ভোটের আগে গ্রামীণ উন্নয়নে বিশেষ জোর দেওয়া হবে সে কথা প্রথম থেকেই আন্দাজ করা হয়েছিল। মূলত গ্রামের পরিকাঠামো এবং রাস্তা সহ যাবতীয় পঞ্চায়েত ব্যবস্থা খতিয়ে দেখার জন্য পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছিল রাজ্য সরকার। মনে করা হচ্ছে পঞ্চায়েত ভোটের আগে আরো ভালো করে পরিকাঠামো সুবিধা একেবারে তৃণমূল স্তর পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য এই ঘোষণা করা হয়েছে।

রাজ্য বাজেটে এই দিন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করলেন, “গ্রামীণ সড়ক উন্নয়নে জোর দেওয়া হয়েছে। ১১৫০০ কিলোমিটার নতুন রাস্তা তৈরি করা হয়েছে। এর জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে মোট তিন হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এছাড়া বিধায়কদের এমএলএ ল্যাডের টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। ৬০ লক্ষ টাকা থেকে ৭০ লক্ষ টাকা পর্যন্ত বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এছাড়াও চা বাগানে স্থায়ী বাসস্থানের পাট্টা দেওয়ার নীতি ঘোষণা করেছে রাজ্য সরকার।”

এছাড়াও রাজ্য বাজেটে মহার্ঘ ভাতা ঘোষণা করলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তিনি ঘোষণা তে বললেন, আগে মহার্ঘ ভাতা ছিল ৩ শতাংশ। বর্তমানে সেখানে আরো ৩ শতাংশ বাড়িয়ে ৬% মহার্ঘ ভাতা ঘোষণা করা হয়েছে। অর্থাৎ বর্তমানে ৬ শতাংশ হারে ডিএ দেওয়া হবে। সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়া হবে। আগামী এপ্রিল মাসে অর্থবর্ষ থেকে এই নতুন হারে মহার্ঘ ভাতা দেওয়া শুরু হবে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026