Categories: রাজ্য

Krishak Bandhu Scheme: কবে অ্যাকাউন্টে ঢুকবে কৃষক বন্ধু প্রকল্পের টাকা? দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার কৃষকদের জন্য এবারে বড় ঘোষণা করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গের কৃষক বন্ধু প্রকল্পে রেকর্ড অর্থ বরাদ্দের ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার নবান্নে একটি সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার এই ঘোষণার পরে উপকৃত হবেন কৃষকরা। মুখ্যমন্ত্রী বলেছেন, ২৪-২৫ রবি মরশুমের জন্য নতুন প্রকল্পে ১ কোটি ৮ লক্ষ ৯৫ হাজার কৃষকের জন্য মোট ২৯৪৩ কোটি টাকা সহায়তার ঘোষণা করা হয়েছে। আগামীকাল এই টাকা কৃষকদের একাউন্টে পৌঁছে যাবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, চলতি বছরে শুধুমাত্র কৃষক বন্ধু নতুন প্রকল্পে বাংলার কৃষকদের ৫ হাজার ৮৫৯ কোটি টাকার সহায়তা করেছে পশ্চিমবঙ্গ সরকার। ২০১৯ সাল থেকে এই বাংলার কৃষক বর্গাদার ভাগচাষীদের ২১১৩৪ কোটি টাকা সহায়তা দেওয়া হয়েছে। এই পুরো টাকা পুরোপুরি ভাবে রাজ্যের টাকা, কেন্দ্রীয় সরকার এর মধ্যে ১ টাকা সাহায্যও করে না। পাশাপাশি বাংলার শস্য বীমা প্রকল্পে অর্থ বরাদ্দের কথা জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বলেছেন, শস্য বীমা প্রকল্পে ১ কোটি ২ লক্ষ কৃষককে আরও ৩ হাজার ২২১ কোটি টাকা সহায়তা করা হবে সরকারের তরফ থেকে। বন্যা এবং দানার মত প্রাকৃতিক বিপর্যয়ে বাংলার শস্য বীমা করার সময় নভেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। ইতিমধ্যেই প্রায় ৬৫ লক্ষ কৃষক এই প্রকল্পের নাম লিখিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

অন্য দিকে, আলুর দাম বৃদ্ধি নিয়ে এদিন ক্ষোভপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, বাংলার আলু ভিন রাজ্যে বিক্রি করে দেওয়া হচ্ছে। আর সেই কারণেই আলুর দাম ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। তিনি বলেন, ‘আমার নিজের রাজ্যের মানুষ খেয়ে যদি তারপর থাকে তাহলে বিক্রি করো।’ তাঁর কথায়, ‘বাংলার আলু বাইরে চলে যাচ্ছে। বাংলার আলুর দাম বাড়িয়ে মুনাফা বৃদ্ধি চলবে না।’ রাজ্যে কৃষিজীবীদের শস্য বিমা দেয় সরকার। সেই বিষয়টি তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা, সরকার বিমা দেব, কিন্তু তারপর আলু ভিন রাজ্যে বিক্রি হয়ে যাবে… এটা হতে দেওয়া যাবে না।’

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026