নিউজ

PM Awas Yojona: বাংলার মানুষ কবে পাবেন আবাস যোজনার টাকা? বড় ঘোষণা করলো মমতা সরকার

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ যে বাজেট পেশ করেছিলেন তাতে ভাড়া বাড়িতে বসবাসকারীদের জন্য নিজস্ব বাড়ি, চাউল ও বস্তিতে বসবাসকারীদের জন্য নতুন বাড়ি দেওয়ার ঘোষণা করেছিলেন। কিন্তু দীর্ঘদিন ধরে এই আবাস যোজনার টাকা পাচ্ছিলেন না রাজ্যের মানুষ। পশ্চিমবঙ্গের রাজ্য সরকার এবারে আবাস যোজনার টাকা বরাদ্দের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য নতুন নির্দেশনা দিয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী, আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে আবাস যোজনার টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হবে। এই নির্দেশ পঞ্চায়েত দফতর দ্বারা জেলার বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। এর পাশাপাশি, রাজ্য সরকার এই প্রক্রিয়া বাস্তবায়নের জন্য আরও তিনদিন বাড়তি সময় দিয়েছে। ফলে, ২০ ডিসেম্বরের বদলে ২৩ ডিসেম্বরের মধ্যে প্রতিটি জেলা প্রশাসন টাকা বরাদ্দের প্রস্তুতি নিতে সক্ষম হবে।

বাংলায় আবাস যোজনার তালিকা তৈরি প্রায় শেষ

এছাড়াও, আবাস যোজনার তালিকার অনুমোদন প্রক্রিয়া এবার তিনটি স্তরে ভাগ করা হয়েছে। প্রথমত, গ্রাম সভা, ব্লক লেভেল কমিটি এবং ডিস্ট্রিক্ট লেভেল কমিটি—এই তিনটি স্তরে তালিকার অনুমোদন প্রক্রিয়া শুরু হবে। এসব স্তরের অনুমোদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর, টাকার বরাদ্দ শুরু হবে। পঞ্চায়েত দফতর সূত্রে জানা গেছে, ২৩ ডিসেম্বরের মধ্যে টাকা বরাদ্দের জন্য জেলা প্রশাসনকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। আরও জানিয়ে রাখি আবাস যোজনার তালিকা তৈরির কাজ ১৪ নভেম্বরের মধ্যে সম্পন্ন হওয়ার কথা ছিল, তবে নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না হওয়ায় তা ১৮ নভেম্বর পর্যন্ত বাড়ানো হয়। এ কারণে কিছুটা পিছিয়ে গেছে বরাদ্দ প্রক্রিয়া। তবে, এই দেরি সত্ত্বেও তিনটি স্তরে তালিকার অনুমোদন প্রক্রিয়া শীঘ্রই শুরু হবে। তালিকায় আসা যে কোনও অভিযোগ বা আপত্তি ২৯ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে খতিয়ে দেখা হবে এবং তার মীমাংসা করা হবে।

এই তারিখে আবাস যোজনার টাকা অ্যাকাউন্টে আসবে

এদিকে, রাজ্য সরকারের এই নতুন নির্দেশনাকে গ্রামাঞ্চলের মানুষের কাছে সুখবর হিসেবে দেখা হচ্ছে। কেননা, আবাস যোজনার টাকা প্রথম কিস্তি হিসেবে ৩১ ডিসেম্বরের মধ্যে প্রদান করার প্রতিশ্রুতি দিয়েছে রাজ্য সরকার। এর ফলে, রাজ্য সরকারের এই উদ্যোগে উপভোক্তারা নতুন বছরের আগেই তাদের অ্যাকাউন্টে টাকা পেতে পারেন। যেখানে কেন্দ্রীয় সরকারের দুর্নীতির অভিযোগের প্রেক্ষিতে আবাস যোজনার অর্থ বন্ধ রাখা হয়েছে, সেখানে রাজ্য সরকারের দ্রুত সিদ্ধান্ত এবং কার্যকরী পদক্ষেপ জনগণের মধ্যে আশার আলো নিয়ে এসেছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026