ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Government Job: প্রচুর বেতন, স্বাস্থ্য দপ্তরের একাধিক পদে চলছে নিয়োগ, জানুন কীভাবে আবেদন করবেন

আপনি যদি পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের অধীনে কাজ করতে চান তাহলে আপনার জন্য রয়েছে একটা দারুণ সুযোগ। রাজ্যের স্বাস্থ্য দপ্তরের কাজের সুবর্ণ সুযোগ নিয়ে এসেছে রাজ্য সরকার। মেডিকেল সোশ্যাল ওয়ার্কার কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট সহ বিভিন্ন পদে এই মুহূর্তে রয়েছে চাকরির সুযোগ। সম্প্রতি জাতীয় স্বাস্থ্য মিশনের আওতায় জেলা স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ দপ্তরের মাধ্যমে বেশ কিছু শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই এই সম্পর্কে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য সরকার। রাজ্যের স্থানীয় ভাষা অর্থাৎ বাংলায় পারদর্শী চাকরি প্রার্থীরা যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন শূন্য পদে আবেদন করার সুযোগ পেয়ে যাবেন। পুরুষ এবং মহিলা উভয় চাকরিপ্রার্থীরাই এক্ষেত্রে আবেদন করতে পারবেন বলে জানানো হয়েছে।

এই পদে আবেদন করতে হলে পশ্চিমবঙ্গ নার্সিং কাউন্সিলে নথিভুক্ত যে কোন স্বীকৃত প্রতিষ্ঠান থেকে এএনএম অথবা জিএনএম কোর্স পাশ করা থাকতে হবে আপনাকে। যদি আপনার এই কোর্সের সার্টিফিকেট থাকে তাহলেই কিন্তু আপনি চাকরির জন্য আবেদন করতে পারবেন এই পদে। এই পদে চাকরির জন্য মাসিক বেতন দেওয়া হবে ১৩ হাজার টাকা করে। এই পদে আবেদনের জন্য প্রার্থীর নূন্যতম বয়স হতে হবে ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৪০ বছর।

বর্তমানে রাজ্য সরকারের তরফে মেডিকেল সোশ্যাল ওয়ার্কার হিসেবে দুটি পদের জন্য লোক নিয়োগ করা হবে। যদি আপনি মেডিকেল সোশ্যাল ওয়ার্কার পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনার নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে স্নাতক পাস। পশ্চিমবঙ্গের যে কোন স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে আপনারা যদি স্নাতক পাস করে থাকেন তাহলে আপনি আবেদন জানাতে পারবেন। সেই সঙ্গে ন্যূনতম এক বছরের কম্পিউটার ডিপ্লোমা সার্টিফিকেট আপনার কাছে থাকতে হবে। এছাড়াও মাইক্রোসফট অফিসের বিভিন্ন প্যাকেজ এর বিভিন্ন সফটওয়্যার চালানোর ক্ষমতা থাকতে হবে। এই পদের জন্য মাসিক বেতন দেওয়া হবে ১৮ হাজার টাকা। এই পদে আবেদনকারী প্রার্থীর নূন্যতম বয়স হতে হবে ২০ বছর এবং সর্বোচ্চ বয়স ৪০ বছর। ইচ্ছুক চাকরিপ্রার্থীরা অনলাইনের মাধ্যমে রাজ্য সরকারের ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে পারবেন।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026