রাজ্য

কথা রাখলেন মমতা, চালু হচ্ছে স্টুডেন্ট ক্রেডিট কার্ড

ছাত্র-ছাত্রীদের সুবিধার্থে মমতা বন্দ্যোপাধ্যায় নিয়ে এলেন রাজ্য সরকারের নতুন প্রকল্প, যাতে আগামী ৩০ শে জুন থেকে ছাত্র-ছাত্রীদের কাছে পৌঁছে যাবে ক্রেডিট কার্ড। পড়ুয়ারা বিভিন্ন ক্ষেত্রে আর্থিক সুযোগ-সুবিধা পেয়ে যাবেন এই ক্রেডিট কার্ডের মাধ্যমে। নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করলেন। তিনি জানিয়ে দিলেন সরকার ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বহু ভালো ভালো প্রকল্প নিয়ে এসেছে। তার মধ্যে একটি হতে চলেছে এই স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প।

মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিলেন, রাজ্য সরকারের কাছে ছাত্র-ছাত্রীদের সুযোগ-সুবিধা দেওয়ার জন্য বহু প্রকল্প রয়েছে। এগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো কন্যাশ্রী, শিক্ষাশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স প্রকল্প। তবে এবারে এই তালিকায় যুক্ত হল নতুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প। এবারে ১০ লাখের স্টুডেন্ট ক্রেডিট কার্ড জারি করবে রাজ্য সরকার, আর সরকার হবে এই ক্রেডিট কার্ডে গ্যারান্টার।

স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যবহার করে পড়ুয়ারা স্নাতক, স্নাতকোত্তর, ডক্টরেট, পোস্ট ডক্টরেট, ডিপ্লোমা কোর্স, বিভিন্ন পেশা ভিত্তিক কোর্স করতে পারবেন এবং সেখানে সাহায্যের জন্য থাকবে রাজ্য সরকার। এর জন্য আলাদা করে কোন ব্যাংকে গ্যারান্টার লাগবেনা, বরং রাজ্য সরকার এই ক্রেডিট কার্ডের গ্যারান্টার হবে। যারা পশ্চিমবঙ্গে ১০ বছরের বেশি সময় ধরে থাকেন, শুধুমাত্র তাদের জন্য এই ক্রেডিট কার্ড প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, “ছাত্র-ছাত্রীরা আমাদের গর্ব, তাদেরকে নিজের পায়ে দাড় করানোর জন্য, বাবা-মাকে আর ব্যাংকে দৌড়াদৌড়ি করতে হবে না, রাজ্য সরকার তাদের পড়াশোনার খরচ দেবে এবং তাদের পাশে থাকবে।”

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026