ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

Karmibandhu Scheme: ৬ বছরের অপেক্ষার অবসান, এতদিন পরে বেতন বাড়লো এই কর্মীদের, বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারের সাথে সরকারি কর্মচারীদের একটা দীর্ঘদিন ধরে লড়াই চলে আসছে। কিন্তু রাজ্য সরকার নিজের জায়গা থেকে একেবারে নড়তে নারাজ। তারা এক্ষুনি এই কর্মীদের মহার্ঘ্য ভাতা দেবেনা বলেই জানিয়েছে। সর্বশেষে রাজ্যে মহার্ঘ ভাতা বাড়ানো হয়েছিল এইবছর লোকসভা নির্বাচনের আগে। তাও মাত্র ৪ শতাংশ বাড়ানো হয়েছিল মহার্ঘ ভাতা। কিন্তু তার ফলে যে বিশাল কিছু লাভ হয়েছে সেটা বলা যাবেনা। এর ফলে এখন রাজ্য সরকারের কর্মীদের মহার্ঘ্য ভাতার পরিমাণ মাত্র ১৪ শতাংশ। যেখানে কেন্দ্র সরকারের কর্মীদের মহার্ঘ্য ভাতার পরিমাণ ৫৩ শতাংশ। তবে এবারে বছর শেষে সরকারের কর্মীদের জন্য রয়েছে একটা দারুন খবর। এবার রাজ্য সরকারের কর্মবন্ধুদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নবান্ন তরফে একটা নতুন বিজ্ঞপ্তি জারি করা হয়েছে যেখানে উল্লেখ আছে, এবার থেকে মাসে মাসে ৩,০০০ টাকা করে বেতন বাড়বে এই কর্মীদের। এবার থেকে তারা ৫,০০০ টাকা করে প্রতি মাসে বেতন পাবেন। গত ১ সেপ্টেম্বর থেকে এই কাঠামো কার্যকর হয়েছে বলে জানা গিয়েছে। তবে, এই বেতন বৃদ্ধির দাবি অনেকদিন ধরেই চলে আসছিল, অবশেষে এই বিজ্ঞপ্তি অনেকটাই স্বস্তি দিয়েছে সরকারি কর্মীদের।

এক ধাক্কায় বাড়লো ২০০০ টাকা

কর্মবন্ধু স্কিমে মূলত সাহায্যকারী হিসাবে অনেক কর্মী কাজ করে থাকেন। সাফাইকর্মী থেকে শুরু করে নৈশপ্রহরীর ভূমিকায় অনেকেই কাজ করেন। কয়েকটি বিশেষ দপ্তরে সাহায্য করার জন্য এই পদটি চালু হয়েছিল। ২০১৮ সালে তাদের ভাতা ছিল মাত্র ২০০০ টাকা করে। এবারে ৬ বছর পরে তাদের ভাতা আবারো বাড়ানো হলো। তবে এবার থেকে কিন্তু এরা আর কোনরকমের ভাতা পাবে না।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026