ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

৫০ দিনের কাজ দেবে রাজ্য সরকার, বাড়লো মহার্ঘ ভাতা, মে মাস থেকে চালু হচ্ছে একাধিক নিয়ম

রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বৃদ্ধি থেকে ন্যূনতম ৫০ দিনের কাজের প্রতিশ্রুতি, ১ মে তারিখটা পশ্চিমবঙ্গের মানুষের জন্য বেশ নতুন নিয়মে পরিপূর্ণ হয়ে রইল। এই রাজ্যের সাধারণ কর্মীদের জন্য চালু হয়ে গেল বেশ কিছু নতুন নিয়ম। রাজ্যে বাজেটের ভিত্তিতে এপ্রিল থেকেই চালু হয়েছে বেশ কিছু নতুন নিয়ম। পশ্চিমবঙ্গে একাধিক নতুন নিয়ম চালু হওয়ার ফলে, একদিকে যেমন কর্মচারীদের পারিশ্রমিক বেড়েছে, তেমনি কিন্তু শুরু হয়েছে কর্মচারীদের কাজ করার তাগিদ। আর এই বিষয়গুলি রাজ্য বাজেটে ঘোষণা করেছিলেন, অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তাহলে চলুন জেনে নেওয়া যাক মে মাসের প্রথম দিন থেকে কোন কোন পরিবর্তন আসতে চলেছে পশ্চিমবঙ্গের অর্থনীতিতে।

১. কর্মশ্রী প্রকল্প – কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজের ধাঁচে এবারে মে মাস থেকে রাজ্যে কর্মশ্রী প্রকল্প চালু করতে চলেছে রাজ্য সরকার। কমপক্ষে ৫০ দিনের জন্য এই প্রকল্পের আওতায় কাজ দেওয়া হবে সাধারণ মানুষকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক সবাই জানিয়েছেন কর্মদিবস এর সংখ্যা আরো বৃদ্ধি করা হতে পারে। এর পাশাপাশি এই প্রকল্পের আওতায় যদি কোন কর্মী কাজ করেন তাহলে তাকে জব কার্ড দেবে রাজ্য সরকার।

২. স্মার্ট ফোন কিন্তু একাদশ শ্রেণীতেই ১০০০০ টাকা : এবার থেকে ট্যাব অথবা স্মার্ট ফোন কেনার জন্য একাদশ শ্রেণীতেই ১০০০০ টাকা করে পেয়ে যাবেন স্কুলের পড়ুয়ারা। এতদিন পর্যন্ত দ্বাদশ শ্রেণীতে এই টাকা দেওয়া হতো। তবে এবার থেকে একাদশ শ্রেণীতে সেই ১০,০০০ টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পশ্চিমবঙ্গ সরকার জানিয়েছে, এখন পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে শুধুমাত্র দ্বাদশ শ্রেণী নয়, একই সাথে একাদশ শ্রেণি ও খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই কারণে তাদের পড়াশোনাতে যাতে কোন রকম অসুবিধা না হয় সেই জন্য একাদশ শ্রেণীতেই ১০০০০ হাজার টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ঠিক কবে এই অর্থ দেওয়া হবে তা এখনো পর্যন্ত নিশ্চিত ভাবে জানানো হয়নি সরকারের তরফ থেকে। তবে হ্যাঁ যারা একাদশ শ্রেণীতে ভর্তি হবে তারা কিন্তু ১০০০০ টাকা করে পাবে সরকারের তরফ থেকে।

৩. মহার্ঘ ভাতা বৃদ্ধি : রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা এবারে ৪ শতাংশ বৃদ্ধি করা হলো বলে জানা যাচ্ছে। রাজ্য সরকারের কর্মীদের এতদিন পর্যন্ত ১০% করে মহার্ঘ ভাতা দেওয়া হতো। এখনো পর্যন্ত ষষ্ঠ বেতন কমিশনের আওতাতেই চলছে রাজ্য সরকার। তবে চার শতাংশ বৃদ্ধির পরে এবার থেকে রাজ্য সরকারি কর্মচারীরা ১৪ শতাংশ করে মহার্ঘ ভাতা পেয়ে যাবেন। যদিও কেন্দ্রীয় সরকার কর্মচারীদের সপ্তম বেতন কমিশনের আওতায় এই মুহূর্তে ৫০ শতাংশ করে মহার্ঘ ভাতা দিচ্ছে। আর সেটাই এখন রাজ্য সরকারি কর্মচারীদের আক্ষেপ।

৪. রাজ্য বাজেটে সিভিক ভলেন্টিয়ার : পশ্চিমবঙ্গে বর্তমানে সিভিক ভলেন্টিয়ার, গ্রিন পুলিশ এবং ভিলেজ পুলিশদের বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মাসিক পারিশ্রমিক এই মুহূর্তে যা পাওয়া যেত তার থেকে এক হাজার টাকা করে বেশি পাওয়া যাবে সামনের মাস থেকে। আগে যদিও এটা কার্যকরী হয়ে গিয়েছে, কিন্তু মে মাস থেকে বেতন পেতে থাকবেন রাজ্য সরকারের অধীনে কাজ করা এই সমস্ত কর্মীরা। একইভাবে এপ্রিল থেকে চুক্তিভিত্তিক গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মীদের মাসিক পারিশ্রমিক বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি রাজ্য সরকারের আওতায় যারা তথ্যপ্রযুক্তি দপ্তরে কাজ করেন তাদেরও পারিশ্রমিক বৃদ্ধি করা হয়েছে। ফলে রাজ্যের সাধারণ মানুষের জন্য বিষয়টা খুবই লাভজনক প্রমাণিত হচ্ছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026