ডিসেম্বর শুরু হবার সাথে সাথেই অনেকে রেশন নিয়ে চিন্তা শুরু করেছেন। এমন লোকজন যাদের দৈনন্দিন প্রয়োজনের জন্য রেশন প্রয়োজন হয়, তাদের জন্য আজকের রয়েছে একটা বড় খবর। পশ্চিমবঙ্গের সরকার রেশন বিতরণে উল্লেখযোগ্য বেশ কিছু পরিবর্তণ নিয়ে আসতে চলেছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ডিসেম্বর মাসে কোন কার্ডধারী কত রেশন পাবেন।
রেশন কার্ড এতে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। বিশেষত নিম্ন আয়ের পরিবারগুলির জন্য পশ্চিমবঙ্গের খাদ্য ও সরবরাহ বিভাগ প্রতি মাসে জনসাধারণকে রেশন কার্ডধারীরা যে পরিমাণ রেশন পাওয়ার অধিকারী তা সম্পর্কে অবহিত করে। তবে ডিসেম্বর মাসের জন্য বেশ কিছু বড় পরিবর্তন এসেছে। কিছু নির্দিষ্ট গোষ্ঠীকে অতিরিক্ত খাদ্য সামগ্রী দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। চলুন তাহলে জেনে নেওয়া যাক বিভিন্ন ধরনের রেশন কার্ড হোল্ডাররা কত কত রেশন পাবেন।
রাজ্যে সবচেয়ে দরিদ্র পরিবার গুলিকে AAY রেশন কার্ড জারি করা হয়। এই কার্ডধারীরা রাজ্যের খাদ্য বন্টন ব্যবস্থার একেবারে প্রাথমিক সুবিধাভোগী। ডিসেম্বরের জন্য বরাদ্দের মধ্যে রয়েছে তাদের জন্য প্রতি পরিবার পিছু ২১ কেজি চাল, ১৩.৩ কেজি আটা বা ১৪ কেজি গম, ১ কেজি চিনি।
মাঝারি আয়ের পরিবারগুলিকে রেশন পরিবেশন দপ্তর এই ধরনের কার্ড জারি করে থাকে। এদেরকে গম এবং আটা দুটোই দেওয়া হয় না। প্রাপ্যতার উপর নির্ভর করে এদের মধ্যে একটি পাওয়া যাবে। পাশাপাশি পরিমাণও কিছুটা কম। এদের জন্য প্রতি জন পিছু ২.৫ কেজি করে চাল এবং ১ কেজি ময়দা বা ২ কেজি গম বরাদ্দ রয়েছে।
রাজ্য খাদ্য নিরাপত্তা দপ্তরের এই রেশন কার্ড অনুযায়ী সর্বনিম্ন পরিমাণ খাদ্য সামগ্রী পান এরা। RKSY – 1 কার্ডধারীদের জন্য জনপ্রতি ৫ কেজি করে চাল এবং RKSY – 2 কার্ড ধারীদের জন্য প্রতি জন পিছু ২ কেজি করে চাল দেওয়া হচ্ছে। এছাড়াও জঙ্গলমহলের বাসিন্দা, এবং যারা জীবিকা নির্বাহের জন্য সরকারের উপরে নির্ভরশীল, তাদের জন্য অতিরিক্ত রেশন আইটেম পেয়ে যাবেন। এছাড়াও, পাহাড়ের বাসিন্দা, এবং চা বাগানের শ্রমিকরাও এই ধরনের সুবিধা পাবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…