মুখ্যমন্ত্রীর তথ্য অনুযায়ী রাজ্যে এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৩৮। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৯ জন জানালেন মুখ্যমন্ত্রী। করোনার জন্য রাজ্যে ৫৯ টি হাসপাতাল রয়েছে। হোম আইসোলেশন রয়েছে ৫২ হাজার মানুষ। ৩ হাজারের ও বেশি মানুষকে সরকারি কোয়ারেন্টিনে মুক্ত করে দেওয়া হয়েছে। তবে রাজ্যে নতুন করে করোনাতে আক্রান্ত হয়েছেন ১৩ জন। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে এখন ও এই তথ্য নিশ্চিত করা হয়নি।
দেশে করোনাতে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ২৫৪৭। যার মধ্যে মৃত্যু হয়েছে ৬২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ১৬৩ জন। দেশের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রে, সেখানে আক্রান্তের সংখ্যা ৩৩৫ জন। এরপর রয়েছে তামিলনাড়ু, আক্রান্তের সংখ্যা ৩০৯ জন। কেরলে আক্রান্ত হয়েছেন ২৮৬ জন। আর দিল্লিতেআক্রান্ত হয়েছেন ২১৯ জন।
বিশ্বে আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ ছাড়িয়ে গেছে। মৃত্যু হয়েছে ৫৩ হাজারের বেশি। আমেরিকায় গত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১ হাজার ৪৮০ জনের। সেখানে মোট মৃত্যু হয়েছে ৬ হাজারের ও বেশি। ইউরোপে করোনা সংক্রমণে মারা গেছেন ৪০ হাজারের বেশি মানুষ। যার মধ্যে ইটালিতে মৃত্যুর হার সবচেয়ে বেশি। ইটালিতে মৃত্যু হয়েছে ১৪ হাজারের ও বেশি। তবে গোটা বিশ্বে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ১২ হাজার ২২৯ জন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…