রাজ্য

“যত দ্রুত সম্ভব ভ্যাকসিন বাংলায় পাঠানো হোক, বাংলা ভ্যাকসিন দেওয়ার জন্য প্রস্তুত”, মোদিকে বললেন মমতা

করোনা পরিস্থিতিতে এবার ভারতে খুব তাড়াতড়ি ভ্যাকসিন আসতে চলেছে। বর্তমানে রাজ্যে কিছুটা হলেও কোভিড পরিস্থিতি একটু নিয়ন্ত্রণে এসেছে। ক্রমে সুস্থতার হার বাড়ছে। এরইমধ্যে করোনা পরিস্থিতি ও কোভিড ভ্যাকসিন নিয়ে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্যের মুখ্যমন্ত্রী দের সাথে বৈঠক করছেন। আজ মঙ্গলবার বাঁকুড়ার সার্কিট হাউস থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নরেন্দ্র মোদির সাথে বৈঠক করলেন। বৈঠকে ছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ও স্বাস্থ্য সচিব।

মোদির সাথে বৈঠকের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, যত দ্রুত সম্ভব রাজ্যে করোনা ভ্যাকসিন পাঠানোর ব্যবস্থা করা হোক। ভ্যাকসিন দেয়ার জন্য রাজ্যে প্রশিক্ষিত ব্যক্তি এবং পরিকাঠামো ইতিমধ্যেই তৈরি করা হয়েছে। এখন শুধু ভ্যাকসিন পাওয়ার অপেক্ষা। কেন্দ্র সরকার যত তাড়াতাড়ি ভ্যাকসিন রাজ্যে পাঠানোর ব্যবস্থা করবে তত তাড়াতাড়ি রাজ্য ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করে নেবে। যাতে বাংলা দ্রুত ভ্যাকসিন পায় তা সুনিশ্চিত করতে অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রীকে।

আজ বৈঠকে জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্র সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন প্রধানমন্ত্রীর কাছে। তিনি অভিযোগ জানিয়েছেন যে কেন্দ্র বকেয়া টাকা দিচ্ছেনা। বর্তমানে রাজ্য জিএসটি বাবদ কেন্দ্রের কাছে ৮ হাজার ৫০০ কোটি টাকা পায়। কিন্তু সেই টাকা দেওয়ার উল্লেখ করছে না কেন্দ্র। অন্যদিকে করণা পরিস্থিতিতে রাজ্যের বেশ খরচ হয়ে গিয়েছে। ইতিমধ্যেই করোনা মোকাবিলায় রাজ্য ৪০০০ কোটি টাকা খরচ করেছে। কিন্তু তার মধ্যে কেন্দ্র দিয়েছে মাত্র ১৯৩ কোটি টাকা। মমতা বকেয়া টাকা মিটিয়ে দেয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

এছাড়াও মমতা রাজ্যে করণা পরিস্থিতিতে সংক্রমনের হাল প্রসঙ্গে বলেছেন ইতিমধ্যেই রাজ্যে দুর্গাপুজো, কালীপুজো, ছট পুজো ইত্যাদি হয়ে গেছে এবং লোকাল ট্রেন পরিষেবা চালু হয়ে গিয়েছে। কিন্তু এখনো অব্দি করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। বরং রাজ্যে সুস্থতার হার বাড়ছে এবং মৃত্যুর হার কমছে। এই পরিস্থিতিতে যত দ্রুত ভ্যাকসিন পাওয়া যায় ততই ভালো বলে জানিয়েছেন তিনি।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026