লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেও টাকা পাননি? জানুন সমাধান

রাজ্যের বিভিন্ন প্রান্তে বসবাসকারী মহিলাদের মুখে হাসি ফোটাতে আবারও সক্রিয় হল রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বারবার নানান ভাতা ও প্রকল্পে উপকৃত হয়েছেন পশ্চিমবঙ্গের মানুষ। পড়ুয়া থেকে শুরু করে প্রবীণ নাগরিক—প্রত্যেকের জন্য কোনও না কোনও প্রকল্পে সংরক্ষিত রয়েছে সুবিধা। এই তালিকায় সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় ভাতা হল লক্ষ্মীর ভাণ্ডার, যা সরাসরি রাজ্যের মহিলাদের জন্য চালু করা হয়েছে।

লক্ষ্মীর ভাণ্ডার কী?

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পটি মূলত ২৫ থেকে ৬০ বছর বয়সী মহিলাদের জন্য চালু করা হয়। সাধারণ জাতিভুক্ত মহিলারা এই প্রকল্পে মাসে ১,০০০ টাকা করে পান এবং তপশিলি জাতির মহিলারা পান ১,২০০ টাকা। দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল, এই ভাতার পরিমাণ বাড়ানো হতে পারে। গুঞ্জন ছিল, সাধারণ মহিলারা ১,৫০০ টাকা ও তপশিলি জাতির মহিলারা ১,৮০০ টাকা করে পাবেন। তবে এই বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সরকারি ঘোষণা হয়নি।

আবেদন করেও ভাতা পাননি?

সম্প্রতি ‘দুয়ারে সরকার’ কর্মসূচিতে লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন করেছিলেন বহু মহিলা। কিন্তু তাঁদের অনেকেই এখনও ভাতা পাননি। এই নিয়ে রাজ্যজুড়ে সৃষ্টি হয় ক্ষোভ ও বিভ্রান্তি। ঠিক তখনই মুখ্যমন্ত্রী নিজেই ব্যাখ্যা দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন। সম্প্রতি এক সরকারি সভায় তিনি জানান, “লক্ষ্মীর ভাণ্ডার রাজ্যে ৯ লক্ষ ২৫ হাজার মহিলা পান। অন্য রাজ্যে একাধিক বিধিনিষেধ রয়েছে—বাড়িতে স্কুটি থাকলে হবে না, পাকা বাড়ি থাকলে হবে না, মোবাইল থাকলে হবে না। সেখানে একজন পায়। কিন্তু আমাদের এখানে প্রায় সবাই পান।”

কবে থেকে পাবেন ভাতা?

মুখ্যমন্ত্রী আরও বলেন, “২৫ বছর বয়স থেকে আজীবন লক্ষ্মীর ভাণ্ডার পাওয়া যাবে। মা-বোনেরা নিশ্চিন্তে থাকুন।” তিনি জানান, শেষ দুয়ারে সরকারের মাধ্যমে জমা পড়া লক্ষ্মীর ভাণ্ডারের আবেদনগুলির ৯০ শতাংশ কাজ সম্পূর্ণ হয়ে গিয়েছে। বাকি ১০ শতাংশ কাজ শেষ হলেই, ডিসেম্বর মাস থেকে সংশ্লিষ্ট মহিলারা ভাতা পেতে শুরু করবেন।

এই ঘোষণায় স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন বহু দরিদ্র ও প্রান্তিক মহিলা, যাঁরা প্রতিমাসে এই সামান্য অথচ গুরুত্বপূর্ণ অর্থের অপেক্ষায় থাকেন।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026