রাজ্য

করোনা আবহে লোকাল ট্রেন চালানো নিয়ে নতুন বিধি রাজ্য সরকারের, থাকবেনা কোন হকার

আগামীকাল অর্থাৎ ১১ নভেম্বর থেকে চালু হচ্ছে পশ্চিমবঙ্গে লোকাল ট্রেন। তার আগেই রাজ্য সরকার ট্রেন চলাচলের উপরে নির্দিষ্ট কিছু গাইডলাইন প্রকাশ করল। এই গাইডলাইন ঠিক করার জন্য ভিড় স্টেশনের জেলাশাসক এবং পুলিশ সুপারদের নিয়ে বৈঠক করা হয়। এই বৈঠকে লোকাল ট্রেন চলা নিয়ে নির্দিষ্ট কিছু নিয়মাবলী জারি করা হয়।

এই বৈঠকে জানানো হয়েছে, লোকাল ট্রেন চালু হলে এই ট্রেনের ভিড় নিয়ন্ত্রণ করা রাজ্য সরকারের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। শহর এবং শহরতলী স্টেশনে ঢোকা এবং বেরোনোর ১টি কি ২টি পথ খুলে রাখা হচ্ছে। বাকি পথগুলি সম্পূর্ণরূপে বন্ধ থাকবে।

স্টেশনে প্রবেশের সময় যাত্রীদের থার্মাল চেকিং করা হবে। প্রত্যেক যাত্রীকে মাস্ক পড়তে হবে। মাস্ক না পড়লে অথবা থার্মাল চেকিং ঠিকভাবে না হলে সেই যাত্রীকে ট্রেনে উঠতে দেওয়া হবে না। আরপিএফ এবং জিআরপি এর মধ্যে সমন্বয় বাড়ানো হবে। প্রত্যেক যাত্রী মাস্ক পড়েছেন কিনা সে বিষয়ে রেল এবং স্থানীয় প্রশাসন নজর রাখবে।

রেলের কামরায় বর্তমানে কোন হকারকে উঠতে দেওয়া হবে না। স্টেশনের দোকানগুলি সম্পূর্ণরূপে বন্ধ রাখা হচ্ছে এখন। তবে ব্যবসায়ীরা চাইলে ভেন্ডার কামরাতে যাত্রা করতে পারবেন। গুরুত্বপূর্ণ স্টেশনের আশেপাশে পর্যাপ্ত পরিমাণ যানবাহনের ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা প্রশাসনকে। প্রত্যেকটি জেলা প্রশাসনকে জানানো হয়েছে যাতে সমস্ত গাইডলাইন ঠিকভাবে মানা হয়।

প্রতিটি স্টেশনে আলাদা ঘর রাখা হবে। যদি কোন যাত্রীর করোনা উপসর্গ ধরা পড়ে, তাহলে ওই ঘরে রেখে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হবে। তারপর তাকে স্বাস্থ্য কেন্দ্র অথবা হাসপাতালে স্থানান্তরিত করার ব্যবস্থা করা হবে। এখনো করোনার সংক্রমণ বেশ ভালো গতিতে চলছে। তাই এই মুহূর্তে যদি সঠিক স্বাস্থ্য বিধি না মেনে ট্রেন চালানো হয় তাহলে পশ্চিমবঙ্গের করোনা পরিস্থিতি আরো খারাপ হতে পারে। এই কারণেই ট্রেন চালানোর ক্ষেত্রে এই সমস্ত গাইডলাইনস তৈরি করেছে পশ্চিমবঙ্গ সরকার।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026