রাজ্যের স্বাস্থ্য ক্ষেত্রে এবারে চলছে ব্যাপক নিয়োগ। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সম্প্রতি এবং প্রায় দেড় হাজার পদে নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে এই বিবৃতিতে। চলুন জেনে নেওয়া যাক এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য।
পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগ বোর্ড মেডিকেল অফিসের পদে কর্মী নিয়োগ করতে চলেছে। এই মুহূর্তে এই পদের জন্য মোট শূন্য পদ রয়েছে ১৪২৯ টি। এর মধ্যে ৭৫০ টি শূন্য পদে মেডিকেল অফিসার (GDMO) নিয়োগ করা হচ্ছে এবং বাকি ৬৭৯ টি পদে নিয়োগ করা হচ্ছে মেডিকেল অফিসার স্পেশালিস্ট। উভয় পদের জন্যই কোন স্বীকৃতি প্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে প্রার্থীদের এমবিবিএস পাস করতে হবে। মেডিকেল অফিসার GDMO পদে আবেদনের জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৩৬ বছর। অন্যদিকে মেডিকেল অফিসার স্পেশালিস্ট পদে আবেদনের জন্য আবেদনকারীর সর্বোচ্চ বয়স হতে হবে ৪০ বছর। প্রতিমাসে বেতন মিলবে ১৫৬০০ টাকা থেকে ৪২০০০ টাকা পর্যন্ত।
আপনাকে যদি এই পদের জন্য আবেদন করতে হয় তাহলে আপনাকে অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। SC, ST অথবা PWD-দের এই পদে আবেদনের জন্য কোন আবেদন মূল্য দিতে হবে না। বাকি সব ক্যাটাগরির প্রার্থীকে আবেদন মূল্য বাবদ ২১০ টাকা দিতে হবে। লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। ৯ ডিসেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে এবং আগামী ২৩ ডিসেম্বর পর্যন্ত আপনারা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…