ব্যবসা-বানিজ্য ও অর্থনীতি

TRP List: বন্ধ হবার খবর, তার মধ্যে জি বাংলার এই ধারাবাহিক হলো বেঙ্গল টপার, কত নম্বরে ফুলকি, গীতা, কথারা?

এই সপ্তাহে দিওয়ালির কারণে বৃহস্পতিবার টিআরপি তালিকা না এলেও, এই টিআরপি তালিকায় এসে গিয়েছে সোমবার ৪ নভেম্বর। আর এই নতুন টিআরপি তালিকা দেখে একটা বিষয়ে স্পষ্ট হল, যে মেগা স্লট নিয়ে টানাটানি, সেটাই কিন্তু এবারে হলো বেঙ্গল টপার। নিম ফুলের মধু ধারাবাহিকটি এই সপ্তাহে বেঙ্গল টপার ধারাবাহিকের স্থান লাভ করেছে। দিন পাঁচেক আগে জি বাংলা পরিনিতার স্লট ঘোষণা করেছে। এখানে দেখা যাচ্ছে রাত্রিবেলা আটটার সময় আসছে এই মেগা সিরিয়াল। অর্থাৎ জায়গা হারাচ্ছে নিম ফুলের মধু। কারণ হিসেবে শোনা যাচ্ছে, জি বাংলার হোম প্রডাকশনে তৈরি এই ধারাবাহিক নাকি চালিয়ে নেওয়া যাচ্ছে না গল্পের অভাবে।

কিন্তু যদি গল্পের অভাব থাকেই, তাহলে এতটা ভালো রেজাল্ট করা কি করে সম্ভব। টিআরপি তালিকা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই দেখা গেল, এই সপ্তাহ ৭.৭ টিআরপি রেটিং নিয়ে টপ করেছে নিম ফুলের মধু। এখন দেখা যাক, টিআরপি তালিকার ফলাফল সামনে আসার পরে, কি বদল আসে নিম ফুলের মধুর ভাগ্যে। তবে, শুধুমাত্র নিম ফুলের মধু নয়, পরিণীতা ধারাবাহিকটিকে নিয়ে এর আগে অন্য ধারাবাহিকের সাথে স্লট নিয়ে টানাটানি হয়েছে। এর আগে, জগদ্ধাত্রী ধারাবাহিকের সময়ের স্লট অর্থাৎ সন্ধ্যেবেলা ৭ টার সময় পরিনীতাকে এন্ট্রি দেওয়া হচ্ছিল। তবে এই সপ্তাহে জগদ্ধাত্রী ধারাবাহিকটি ৬.৯ রেটিং নিয়ে টিআরপি তালিকার তিন নম্বর স্থানে রয়েছে। এটা এই মুহূর্তে জি বাংলার সব থেকে পুরনো ধারাবাহিক।

বিস্তারিত টিআরপি তালিকা

৭.৭ রেটিং নিয়ে প্রথম স্থানে রয়েছে ফুলকি এবং নিম ফুলের মধু। দ্বিতীয় স্থানে ৭.১ রেটিং নিয়ে রয়েছে গীতা এলএলবি এবং কথা। তৃতীয় স্থানে ৬.৯ রেটিং নিয়ে রয়েছে জগদ্ধাত্রী এবং কোন গোপনে মন ভেসেছে। চতুর্থ স্থানে ৬.১ রেটিং নিয়ে রয়েছে শুভ বিবাহ। ৫.৯ রেটিং নিয়ে পঞ্চম স্থানে রয়েছে যৌথভাবে উড়ান এবং রোশনাই। ৫.৭ রেটিং নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছে আনন্দী, তেতুল পাতা, অনুরাগের ছোঁয়া+হরগৌরী পাইস হোটেল। ৫.৬ রেটিং নিয়ে সপ্তম স্থানে রয়েছে ডায়মন্ড দিদি জিন্দাবাদ এবং রাঙ্গামতি তীরন্দাজ। ৪.৫ রেটিং নিয়ে অষ্টম স্থানে রয়েছে পূবের ময়না এবং মিঠিঝোরা। ৪.০ রেটিং নিয়ে নবম স্থানে রয়েছে দুই শালিক। ৩.২ রেটিং নিয়ে দশম স্থানে রয়েছে মালাবদল।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026