নিউজ

বাড়ির চারজন করোনা পজিটিভ, এবার হোম কোয়ারেন্টিনে দিলীপ ঘোষ

কলকাতা :করোনা সংক্রমণ বাড়তেই শুরু থেকে রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ সচেতনতা অবলম্বন করে এসেছেন। বারবার তিনি রাজ্যের মানুষদের সচেতন থাকার বার্তাও দিয়েছেন। একাধিকবার তাকে সাংবাদিক বৈঠকে আসতে দেখা গেলেও তিনি করোনার প্রস্তুতি নিয়েই সামনে এসেছেন।

একদিকে দলের এতো কাজ সামনে একুশের ভোট। আর তারমধ্যেই এবার তার বাড়ির চারজন করোনায় আক্রান্ত হলেন। কিছুদিন আগে তার বাড়ির  পরিচারকের জ্বর হয়েছিল।কিন্তু বাকিদের কোনও উপসর্গ ছিল না। এরপর  করোনা টেস্ট করাতেই তাদের সবার রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই করোনা আক্রান্ত হয় তার বাড়ির নিরাপত্তারক্ষী। এর আগে তার গাড়ির চালক সেও করোনা আক্রান্ত হন।

জানা গিয়েছে ওই করোনা আক্রান্তরা সকলেই রাজারহাটে দিলীপবাবুর বাড়িতে থাকতেন। এইভাবে একে একে করোনা আক্রান্ত হয়ে পড়ায় স্বাভাবিকভাবে চিন্তিত হয়ে পড়েছেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ । তবে অনেকের মতে এক জায়গায় একসঙ্গে থাকার ফলেই হয়তো একজনের থেকে অন্য জনের শরীরে করোনা ছড়িয়ে পড়েছে । আর এদিন আবার নতুন এক জনের করোনা পরীক্ষায় পজিটিভ রিপোর্ট আসার ফলে হোম কোয়ারেন্টিনে আছেন দিলীপ বাবু।

তবে এখন চারজনই বর্তমানে রাজারহাটের কোভিড হাসপাতালে চিকিৎসাধীন। ইতিমধ্যেই দিলীপ ঘোষ জানিয়েছেন তার মধ্যে এখনো পর্যন্ত করোনার উপসর্গ না থাকায় তিনি করোনা টেস্ট করাননি।কিন্তু এতো কিছুর পরেও দলের কাজ সচল রাখতে তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ও ফোনে যোগাযোগ সারছেন। আপাতত এখন ঘরে থেকেই তিনি নিজেকে সুরক্ষিত রেখেই দলের সমস্ত কাজ চালাবেন বলে সূত্রের খবর।

 

 

Anirban Kundu

Recent Posts

৫০ কিমি বেগে ঝোড়ো হাওয়া, দুই বাংলায় ভারী বৃষ্টির পূর্বাভাস! জেনে নিন আগামীকালের আবহাওয়া

টানা বৃষ্টিতে অবশেষে স্বস্তি মিলেছে গরমে নাজেহাল বঙ্গবাসীর। গত কয়েকদিনের তীব্র অস্বস্তিকর আবহাওয়ার পর দক্ষিণবঙ্গ…

June 7, 2026

সোনা-রুপোর দামে বড় পতন! কলকাতায় কমল সোনার দাম, রুপো সস্তা ১১ হাজার টাকা

সোনা ও রুপো কিনতে চাইছেন? তাহলে আপনার জন্য সুখবর। আন্তর্জাতিক বাজারে ডলারের শক্তিশালী অবস্থান এবং…

June 7, 2026

কোটি টাকার প্রতারণার অভিযোগে সোহম চক্রবর্তীর বিরুদ্ধে FIR, যুক্ত হল জামিনঅযোগ্য ধারা

টলিউড অভিনেতা এবং প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তীকে ঘিরে ফের বিতর্ক দানা বাঁধল। তাঁর বিরুদ্ধে আর্থিক…

June 7, 2026

শিমলা-মানালি ভ্রমণ আরও সহজ! কলকাতা-হিমাচল রুটে শুরু হল নতুন ট্রেন পরিষেবা

পাহাড়প্রেমী পর্যটকদের জন্য বড় সুখবর। কলকাতা থেকে হিমাচল প্রদেশে যাতায়াত আরও সহজ করতে চালু হল…

June 7, 2026

ব্যাঙ্কে টাকা না থাকলেও হবে UPI পেমেন্ট! নতুন পরিষেবা চালু করল BharatPe

ডিজিটাল পেমেন্টের জগতে বড় পদক্ষেপ নিল ফিনটেক সংস্থা BharatPe। এবার ব্যাঙ্ক অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা না…

June 7, 2026

সরকারি অফিসে ছুটতে হবে না! বাড়িতে বসেই অনলাইনে করুন নতুন রেশন কার্ডের আবেদন

রেশন কার্ড এখন শুধু ভর্তুকি মূল্যে খাদ্যশস্য পাওয়ার মাধ্যম নয়, এটি একটি গুরুত্বপূর্ণ সরকারি পরিচয়পত্র…

June 7, 2026