নিউজ

প্রয়াত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র, সকলের প্রিয় ছোড়দা, রাজ্যের সব জেলার মতোই নদীয়াতেও শোকের ছায়া

মলয় দে নদীয়া: বঙ্গ রাজনীতির এক অধ্যায় শেষ হলো, সকলকে ছেড়ে চলে গেলেন প্রিয় ছোড়দা অর্থাৎ প্রদেশ কংগ্রেস সভাপতি সৌমেন মিত্র। বরাবরই দিল্লির এইমসে চিকিৎসা করালেও গত ২১ শে জুলাই বেলভিউ হাসপাতালে ভর্তি হন গুরুতর শারীরিক অসুস্থতা নিয়ে। গত শনিবার থেকে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ার ফলে শ্বাস প্রশ্বাসের সমস্যা ও অল্প জ্বর ছিল। কিডনির সমস্যা এবং হৃদস্পন্দনের মাত্রা কমে যাওয়ায় গতকাল অর্থাৎ বুধবার মৃত্যু হয় তাঁর।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। ১৯৪১ সালে জন্মগ্রহণ করেন তিনি, ১৯৭২ সাল থেকে২০০৬ সাল পর্যন্ত টানা শিয়ালদাহ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি।১৯৯২ সাল থেকে ১৯৯৮ সাল পর্যন্ত প্রদেশ কংগ্রেস সভাপতি ছিলেন, এবং এই সময়ে কংগ্রেস সবচেয়ে বেশি বিধানসভায় আসন জয়লাভ করে। ২০০৮ সালে কংগ্রেস ছেড়ে প্রগতিশীল ইন্ডিয়া কংগ্রেস নামে নতুন দল গঠন করেন তিনি। ২০০৯ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের আহবানে তৃণমূল কংগ্রেসের যোগ দেন, ওই বছরই মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে তৃণমূল কংগ্রেসের যোগ দেন।

সারা রাজ্যে মতো নদীয়া জেলায়ও শোকের ছায়া নেমে আসে তার মৃত্যুতে। বিভিন্ন দলীয় কার্যালয়ে কংগ্রেসের পতাকা অর্ধনমিত করা হয় নেতার প্রতি শ্রদ্ধা জানাতে। বর্তমানে নদীয়া জেলার তৃণমূলে কংগ্রেসের অত্যন্ত গুরুত্বপূর্ণ একাধিক নেতৃত্বও এক সময় তার সান্নিধ্যে থেকে পরামর্শ এবং সিদ্ধান্ত গ্রহণের অনুমতির অপেক্ষায় থাকতেন। এমনকি৩৪ বছরের ক্ষমতায় থাকা সিপিআইএমের রমরমা বাজারেও নদীয়ায় বেশ কয়েকজন বিধায়ক জয় লাভ করতেন তার আশীর্বাদেই।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026