নিউজ

২রা এবং ৯ই আগস্ট থাকছে না সম্পূর্ণ লকডাউন, ঘোষণা স্বরাষ্ট্রদপ্তর

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য লকডাউনে একাধিক বৈচিত্র্য এনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সর্বশেষ ঘোষিত লকডাউনে কিছু পরিবর্তন আনলো রাজ্য সরকার। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরের তরফ থেকে ট্যুইট করে বলা হয়েছে ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে ২রা এবং ৯ই আগস্ট থাকছে না সম্পূর্ণ লকডাউন। তবে ওই দু’দিন বাদ দিয়ে ঘোষণা অনুযায়ী লকডাউন অপরিবর্তিত থাকবে।

স্বরাষ্ট্র দপ্তরের ট্যুইটে বলা হয়েছে, লকডাউনের সূচি ঘোষণার পর থেকেই বিভিন্ন মহল থেকে ২রা এবং ৯ই আগস্ট সম্পূর্ণ লকডাউন না করার অনুরোধ আসছিল। তার প্রধান কারণ হলো ওই দু দিনে বেশ কিছু ধর্মীয় উৎসব ও অনুষ্ঠান পালন করা হয়। সাধারণ মানুষের সেই ভাবাবেগকে সম্মান দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে রাজ্য স্বরাষ্ট্র দপ্তর।

উল্লেখযোগ্য সম্প্রতি রাজ্য সরকারের সর্বশেষ ঘোষণায় বলা হয়েছে ৫, ৮, ১৬, ১৭, ২৩, ২৪ এবং ৩১শে আগস্ট রাজ্যজুড়ে জারি থাকবে সম্পূর্ণ লকডাউন। তবে ২রা এবং ৯ই আগস্ট দুদিনই রবিবার। এই দুদিনের সম্পূর্ণ লকডাউনের সিদ্ধান্তকে অবশেষে খারিজ করলো স্বরাষ্ট্রদপ্তর।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026