রাজ্যে দ্রুতহারে বাড়ছে করোনা সংক্রমণ। রাজ্যের বেশ কিছু জায়গাতে গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই নতুন করে লকডাউন ঘোষণা করেছে সরকার। আগামী বৃহস্পতিবার ও শনিবার সম্পূর্ণ লকডাউন থাকবে। পরের সপ্তাহে বুধবার লকডাউনের ঘোষণা হয়েছে। সকাল ৬ টা থেকে রাত ১০ টা পর্যন্ত সম্পূর্ণ লকডাউন থাকবে। এই নির্দেশিকা জারি করা হয়েছে নবান্নে তরফ থেকে।
কোন কোন ক্ষেত্রে মিলবে ছাড়? জেনে নিন-
* লক ডাউন চলাকালীন খোলা চলবে কৃষি কাজ ও চা বাগান।
* জরুরি পরিষেবা চালু থাকবে যেমন সমস্ত রকম স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ওষুধের দোকান খোলা থাকবে।
* রোগী ও স্বাস্থ্যকর্মীরা নিজেদের ব্যক্তিগত গাড়ি বা বেসরকারি গাড়িতে যাতায়াত করতে পারবেন। সেক্ষেত্রে বাধা দেওয়া যাবে না।
* সমস্ত রকম ই-কমার্স পরিষেবা চালু থাকবে।
* আন্তঃরাজ্যে সমস্ত রকম পণ্য পরিবহনের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে।
* যেসব শিল্প ও গৃহশিল্পের মাধ্যমে একটানা উৎপাদন প্রক্রিয়া চলে তা সচল রাখা যাবে।
* রান্না করা যেকোনো খাবারের হোম ডেলিভারিতে ছাড় দেওয়া হয়েছে।
* দমকল, আদালত ও সংশোধনাগারে পরিষেবায় ছাড় রয়েছে।
* বৈদ্যুতিন সংবাদমাধ্যমের ক্ষেত্রে ও জল ও জঞ্জাল সরানো, বিদ্যুৎ-এর ক্ষেত্রে ছাড় মিলবে।
Key Points Dancing with the Stars pro Val Chmerkovskiy was hospitalized on March 1, 2026,…
Key Points WNBA star Angel Reese shared a new Instagram photo dump on March 5,…
Key Points Hungarian model Barbara Palvin attended the Grand Dîner du Louvre on March 3,…
Key Points Travis Kelce received a sweet message from his niece, Elliotte “Ellie” Kelce, during…
Key Points FX Networks and Hulu have officially ordered Disinherited, a new drama from Peter…
Kim Kardashian is stepping into her first leading film role with Netflix’s upcoming comedy The…