রাজ্যের ক্ষুদ্র মাঝারি ও কুটিরশিল্প এবং প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী স্বপন দেবনাথকে শ্বাসকষ্টের জেরে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার বিকেল নাগাদ তাঁর লালারসের নমুনা পরীক্ষার রিপোর্ট আসে। সেই রিপোর্টে তাঁর করোনা পরীক্ষা পজিটিভ এসেছে বলে জানা গিয়েছে। মঙ্গলবার রাত ৮ টা ৩০ মিনিট নাগাদ বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যার পর থেকে তাঁর শ্বাসকষ্ট বেড়ে যায়। যার ফলে তাঁকে হাসপাতালে স্থানান্তরিত করা হয়। যদিও প্রথমে চিকিৎসকেরা তাঁকে বাড়িতে চিকিৎসাধীন থাকতে বলেন। মন্ত্রীর পরিবার থেকে জানা গিয়েছে, কয়েকদিন থেকেই মন্ত্রীর শরীরে করোনার উপসর্গ দেখা যায়। এরপর তিনি করোনার পরীক্ষা করান। মঙ্গলবার বিকেলে রিপোর্ট পজিটিভ আসে। এরপরেই তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতালে ভর্তি করা হয়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…