করোনার কোপ, পয়লা আগস্ট থেকে ফের বন্ধ হচ্ছে তারাপীঠের মন্দির
করোনা ভাইরাসের সংক্রমণের জেরে দীর্ঘদিন বন্ধ ছিল রাজ্যের সমস্ত ধর্মীয় স্থান। তারপর আনলক ১-র পর থেকে ধীরে ধীরে সব পরিষেবা খুলেছে। রাজ্যের বিভিন্ন মন্দিরগুলিও খোলা হয়েছে। তবে অবশ্যই বিশেষ স্বাস্থ্যবিধি মেনে মন্দির খোলার নির্দেশ দেওয়া হয়েছে। প্রায় ৩ মাস বন্ধ থাকার পরে জুন মাসে রথের দিন খুলেছিল তারাপীঠের মন্দির।
কিন্তু আবার এই মন্দির বন্ধের সিদ্ধান্ত নিয়েছে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। আগস্ট মাসের ১ তারিখ থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হচ্ছে তারাপীঠের মন্দির। আজ সেবায়েতদের নিয়ে মন্দির কমিটির বৈঠক হয় আর বৈঠকের পরেই ঠিক হয় যে ফের বন্ধ রাখা হবে মন্দির।
মন্দিরের সেবায়েত সংঘের সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানিয়েছেন যে পয়লা আগস্ট থেকে ফের মন্দির বন্ধ থাকবে যতীন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়। এই সময় শুধু প্রথামাফিক ভোগ দেওয়া হবে আর আরতি করা হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…