নিউজ

গ্রাহকদের চাপ, রাজ্যে বিদ্যুৎ-র বিল নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল সিইএসসি

গ্রাহকদের চাপে শেষ পর্যন্ত বাড়তি বিলের সিদ্ধান্ত থেকে সরে এলো সিইএসসি। সিইএসসি জানিয়েছে, আপাতত এপ্রিল মে মাসের বাড়তি বিল দিতে হবে কোনো গ্রাহককে। শুধুমাত্র জুন মাসের বিল দিতে হবে গ্রাহকদের। জুন মাসের ইউনিট খরচ কত হয়েছে প্রতিটা গ্রাহককে তা জানিয়ে দেওয়া হবে। কিভাবে বিলের টাকা পরিশোধ করতে হবে সেকথাও পরে জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে সংস্থার তরফে। একইসাথে বিল জমা দেওয়ার সময়সীমাও বাড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছে খোদ সিইএসসি।

সংস্থার ম্যানেজিং ডিরেক্টর দেবাশিষ বন্দ্যোপাধ্যায় বলেন, এই বিষয়ে যা সিদ্ধান্ত নেওয়ার তা নিয়েছেন চেয়ারম্যান সঞ্জীব গোয়েঙ্কা। সিইএসসির এই সিদ্ধান্তের পর টুইট করেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি বলেন, “কলকাতার ৩৩ লক্ষ গ্রাহকদের মধ্যে ২৫ লক্ষ গ্রাহকের বিদ্যুতের বিলে ছাড় ঘোষণা করলো সিইএসসি। এপ্রিল, মে মাসের বিল স্থগিত করা হয়েছে। এখন শুধুমাত্র জুন মাসের বিল মেটালেই হবে। এটা কলকাতার জয়।”

প্রসঙ্গত, চলতি মাসে সিইএসসির বিদ্যুৎ বিল দেখে মাথায় হাত পড়েছিল সংস্থার গ্রাহকদের। খোদ বিদ্যুৎমন্ত্রীর বাড়িতেই বিল এসেছিল ১১ হাজার টাকা। সংস্থার বিরুদ্ধে মুখ খোলেন অনেকেই। এমনকি টলিউডের অনেক অভিনেতা, পরিচালকরাও সিইএসসির এই অতিরিক্ত বিলের বিরুদ্ধে মুখ খোলেন। গ্রাহকদের প্রবল চাপের মধ্যে পিছু হঠার সিদ্ধান্ত নেয় সংস্থা।

এর আগে সংস্থার তরফে জানানো হয়েছিল, জুন মাসের বিলের মধ্যে এপ্রিল এবং মে মাসের বিলের অংশও যুক্ত করা হয়েছে। এরপরই সংস্থার বিরুদ্ধে সর্ব হয় গ্রাহকরা। সংস্থার অফিসে যাওয়া ছাড়াও সোশ্যাল মিডিয়ায় সরব হন গ্রাহকদের একাংশ। বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সিইএসসি কতৃপক্ষের সঙ্গে বৈঠকও করেন। তারপরই এই সিদ্ধান্ত নেওয়া হলো সিইএসসির তরফে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026