প্রয়াত হলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র। গতকাল গভীর রাতে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৯ বছর। শারীরিক অসুস্থতার জন্য তাঁর মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। গত ২১শে জুলাই অসুস্থতার জন্য কলকাতার বেলভিউ হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানেই তাঁর চিকিৎসা চলছিল। গতকাল রাতে হাসপাতালেই মৃত্যু হয় তাঁর। সোমেন মিত্রর জীবনাবসানে বাংলার রাজনীতিতে একটা দীর্ঘ অধ্যায়ের অবসান হলো। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমেছে রাজনৈতিক মহলে।
প্রবীণ রাজনীতিবিদের পরিবারের তরফে জানানো হয়েছে, গতকালই তিনি হাসপাতালে হাঁটাচলা করেছিলেন। পরিবার, পরিজনদের সাথে কথাও বলেন তিনি, কিন্তু গভীর রাতে হঠাৎই হৃদরোগে আক্রান্ত হন। গতকাল রাতেই প্রদেশ কংগ্রেসের তরফে টুইট করে জানানো হয়েছে একথা। দীর্ঘদিন থেকেই হৃদযন্ত্রের সমস্যায় ভুগছেন সোমেন বাবু। পুরনো পেসমেকার বদল করার জন্যই বেলভিউতে ভর্তি হন তিনি। কিন্তু অন্যান্য শারীরিক সমস্যা থাকায় অবস্থার অবনতি হচ্ছিল। তবে মঙ্গলবার রাত থেকে ক্রমশই তার অবস্থার উন্নতি হচ্ছিল বলে জানা গিয়েছিল। তার মধ্যেই বুধবার রাতে অকস্মাৎ এই মৃত্যুর খবর।
১৯৪১ সালে জন্ম হয় প্রবীণ এই রাজনীতিবিদের। শিয়ালদহ বিধানসভা কেন্দ্র থেকে বেশ কয়েকবার বিধায়কও হন। রাজনীতিতে “ছোড়দা” নামেই বেশি পরিচিত ছিলেন। ২০০৭-০৮ সালে কংগ্রেস ছেড়ে প্রগতিশীল ইন্দিরা গান্ধী কংগ্রেস নামে একটি রাজনৈতিক দল গঠন করেন। কিন্তু পরে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। ২০০৯ সালে তৃণমূল কংগ্রেসের হয়ে ডায়মন্ড হারবার কেন্দ্র সাংসদ হন। ২০১৪ সালে আবার ফিরে আসেন কংগ্রেসে। ২০১৮ সালে তিনি পুনরায় প্রদেশ কংগ্রেস সভাপতি হন।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…