পশ্চিমবঙ্গ: আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ভিজতে পারে কলকাতাসহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতন বেশ কয়েকটি জায়গা। আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী রবিবার থেকে বৃষ্টি বাড়ার কথা ছিলো উত্তরবঙ্গে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির একাধিক এলাকাসহ কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
আগামিকাল থেকেই বৃষ্টি বাড়বে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। মঙ্গলবারও ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং ,জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা ,উত্তর ও দক্ষিণ দিনাজপুরে।
আজ সকাল থেকেই কলকাতার আংশিক আকাশ মেঘলা থাকার পাশাপাশি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিলো ৬০ থেকে ৯৫ শতাংশ। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.১ ডিগ্রি সেলসিয়াস৷ মঙ্গলবার থেকে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং মুর্শিদাবাদ, বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…