West Bengal Weather Update: ঘূর্ণাবর্তের জেরে রবি, সোম তোলপাড় হবে আবহাওয়া, শুরু বৃষ্টি

সকাল থেকে আকাশের মেঘ ভার। রবিবার ভোর থেকে আকাশে দেখা মেলেনি রবির। মাঝে কিছুক্ষণের জন্য রোদ উঠলেও আবার যে কে সেই। বিগত কয়েক দিন ধরে মারাত্মক গরম পড়েছিল রাজ্য জুড়ে। তীব্র গরমে ওষ্ঠাগত হয়ে উঠেছিল মানুষের প্রাণ। একটু বৃষ্টির জন্য আকাশের দিকে তাকিয়ে ছিলেন সবাই। শেষ পর্যন্ত বৃষ্টি হচ্ছে।

বেলা গড়ানোর পর কলকাতাতেও শুরু হয়েছে বৃষ্টি। মুষলধারে বৃষ্টি না হলেও গরম কমেছে অনেকটা। আপাতত আবহাওয়ার যা আপডেট তাতে রাজ্যের বেশিরভাগ জায়গার আবহাওয়া এরকমই থাকবে। রোদের দাপট আগামী দিন দুই কম থাকার সম্ভাবনা রয়েছে। আকাশ মেঘলা থাকবে বলেই জানা যাচ্ছে। তার থেকেও বড় কথা কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে রাজ্যের একাধিক জায়গায়। উত্তরবঙ্গের আবহাওয়া থাকবে অনেকটা ঠাণ্ডা।

জানা গিয়েছে, সাগরের উত্তরাঞ্চলে একটি ঘূর্ণাবর্ত এবং বঙ্গোপসাগর থেকে প্রবল আর্দ্রতা বৃদ্ধির পূর্বাভাসে পাওয়া গিয়েছে। যার ফলে সোমবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বুধবার পর্যন্ত আবহাওয়ার বদল লক্ষ্য করা যাবে। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের পক্ষ থেকে। পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণবঙ্গ গত এক সপ্তাহ ধরে দিনের তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি পেয়েছে। সেখানে পারদের স্তর তিন থেকে চার ডিগ্রি হ্রাস পেতে চলেছে। যার এই অঞ্চলের মানুষকে তীব্র গরম থেকে স্বস্তির আমেজ পাবে কিছুটা। কলকাতায় ৩৮.৩ ডিগ্রি এবং আসানসোল, পুরুলিয়া ও ব্যারাকপুরে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা অতিক্রম করেছে ইতিপূর্বে। রবিবার হুগলি, হাওড়া এবং নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। এরইসঙ্গে পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং বীরভূমে

Saikat Sarkar

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026