নিউজ

সপ্তাহের শুরু হল মেঘাচ্ছন্ন আকাশ দিয়ে! এক্ষুনি কি হবে আকাশভাঙা বৃষ্টি না থাকবে গুমোট গরম? যা জানাল হাওয়া অফিস

প্রায় প্রতিদিন বৃষ্টির দেখা মিললেও দিনের শেষে গিয়ে তাপমাত্রা খুব একটা কমছে না বাংলায়। বৃষ্টির প্রভাব কাটলেই আবার একই গরম ফিরে আসছে। প্রখর রোদের তেজে দুপুরের দিকে রাস্তায় বেরোনো দুষ্কর হয়ে পড়ছে। আজ সপ্তাহের প্রথম দিন সোমবারে সকাল থেকেই আকাশের মুখ ভার। মেঘলা আকাশ এবং অস্বস্তিকর গরম নিয়ে শুরু হয়েছে নতুন সপ্তাহ। একদিকে যেমন আবহাওয়ার অস্বস্তি তেমন অন্যদিকে আবার চলছে পঞ্চায়েত ভোটের পুনর্নির্বাচনের ভোটাভুটি। বাধা হয়ে দাঁড়াবে না তো আবহাওয়া? বৃষ্টি হবে কি আজ দক্ষিণবঙ্গে? আবহাওয়ার বিস্তারিত আপডেট সম্বন্ধে জেনে নিন এই প্রতিবেদনে।

পশ্চিমবঙ্গের রীতিমতো বর্ষার সময় শুরু হয়ে গেল আকাশভাঙা বৃষ্টির দেখা নেই। উল্টে প্রতিদিন তাপমাত্রা বাড়ছে একটু একটু করে। অস্বস্তিকর ভ্যাপসা গরমে হাঁসফাঁস বঙ্গবাসীর জীবন। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর জুনের পর জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহেও মূলত বৃষ্টিহীন থাকতে পারে কলকাতাসহ দক্ষিণবঙ্গ। সেই সঙ্গে থাকবে বাতাসে আদ্রতাজনিত অস্বস্তি এবং প্যাচপ্যাচে গরম। আগামী পাঁচ থেকে সাত দিনের জন্য বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে দক্ষিণের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে এক পশলা বৃষ্টি হতে পারে বিকেলের দিকে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে যে মৌসুমী বায়ু সক্রিয় হওয়ার জন্য নিম্নচাপের প্রয়োজন। আর দক্ষিণবঙ্গে তৈরি হচ্ছে না কোন নিম্নচাপ। যতদিন না নিম্নচাপ তৈরি হবে ততদিন মৌসুমী বায়ু সক্রিয় হবে না এবং দক্ষিণবঙ্গে বর্ষাকাল আসবে না। আজ সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪.৩° সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে ইতিমধ্যেই মৌসুমী বায়ু সক্রিয় হয়েছে উত্তরবঙ্গে। তাই আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পাঁচ জেলায়। এমনকি কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026