কলকাতা: সরকারি চাকরিজীবীদের জন্য সুখবর আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিল স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল তথা স্যাট। এর আগেও এমনই নির্দেশ দিয়েছিল স্যাট। কিন্তু সেই নির্দেশ রাজ্য সরকার না মানায় আদালত অবমাননার মামলা দায়ের করেছিল সরকারি কর্মচারী সংগঠন। যার ভিত্তিতে আজ, বুধবার পুনরায় স্যাট এই নির্দেশ দিয়েছে।
২০১৯ সালের ২৬ জুলাই রাজ্য সরকারকে স্যাট নির্দেশ দিয়েছিল, পরবর্তী ছ’মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মীদের ডিএ দিতে হবে। রাজ্য সরকার তা না দেওয়ায় সরকারি কর্মীদের সংগঠন স্যাটে আদালত অবমাননার মামলা দায়ের করে। রাজ্য পুনরায় স্যাটে রিভিউ পিটিশন দায়ের করে। গত ৩ মার্চ রিভিউ পিটিশনের শুনানি শেষ হয়। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ পুরোপুরি মানেনি। রায় পুনর্বিবেচনার আবেদন করে স্যাটে।
জুলাই মাসের ৮ তারিখে স্যাট রাজ্য সরকারের আবেদন খারিজ করে দেয় জানিয়ে দিল রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দিতেই হবে। এখন করোনা পরিস্থিতির জন্য ডিএ দেওয়া সমস্যা বলে রাজ্যের পক্ষে জানানো হলে স্যাট বলে এনিয়ে ভাবনাচিন্তা করে দেখা হবে।
এমনকি সরকারি কর্মচারীদের ডিএ যাতে দিতে না হয় তার জন্য একটি রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে। কিন্তু সেই পিটিশন কার্যত হাইকোর্ট খারিজ করে দেয়। এরপর গত জুলাই মাসে রায় ঘোষণা হয় এবং তাতেও সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা দেওয়া হয়নি বলে সরকারি কর্মচারী সংগঠন পুনরায় স্যাটের দ্বারস্থ হয় এবং এর ফলে আরও একবার এই মামলায় হারতে হল রাজ্য সরকারকে। ফের একবার স্যাট রাজ্য সরকারকে নির্দেশ দিল সমস্ত সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মিটিয়ে দিতে হবে। এখন রাজ্য সরকার কবে এই ডিএ মেটায়, সেটাই দেখার।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…