Summer Vacation: গরমের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে করোনা, গরমের ছুটি কি বাড়বে? জেনে নিন

গত কয়েক দিন ধরেই রাজ্যজুড়ে চর্চার বিষয় হয়ে উঠেছিল—আবার কি পিছোবে স্কুল খোলার দিন? সোশ্যাল মিডিয়ায় ঘুরছিল গুজব, আরও সাত থেকে পনেরো দিনের জন্য বাড়ানো হতে পারে গরমের ছুটি। কেউ বলছিলেন ১৬ তারিখ, কেউ বা ১৭ তারিখ খুলবে স্কুল। কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী সোমবার, ২ জুন ২০২৫ থেকে রাজ্যের সমস্ত সরকারী ও বেসরকারি স্কুলে পুনরায় শুরু হয়েছে ক্লাস।

রাজ্যে গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়েছিল ৯ মে থেকে, যা শেষ হয় ৩১ মে। তীব্র দাবদাহ এবং কোভিড সংক্রমণ বৃদ্ধির মধ্যে অভিভাবকদের একাংশ আশা করেছিলেন, ছুটি হয়তো কিছুটা বাড়ানো হবে। তবে প্রশাসনের তরফে কোনো রকম নির্দেশিকা জারি না হওয়ায়, যথারীতি নির্ধারিত সময়েই খুলে গেল স্কুল।

গত কয়েক দিন আগেও নিম্নচাপের প্রভাবে তাপমাত্রা কিছুটা স্বস্তিদায়ক থাকলেও, আবার বাড়তে শুরু করেছে গরম। বিশেষত উত্তর ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দিনের তাপমাত্রা ছুঁয়ে ফেলেছে ৩৮-৪০ ডিগ্রি সেলসিয়াস। এই আবহে শিশুরা স্কুলে ঠিকমতো পড়াশোনা করতে পারবে কি না, তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অনেক অভিভাবক।

তাপপ্রবাহের পাশাপাশি বাড়ছে করোনা সংক্রমণও। রাজ্যের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮২ জন কোভিডে আক্রান্ত হয়েছেন। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ২৮৭। যদিও এখন পর্যন্ত সরকারের তরফে কোনও নতুন সতর্কতা বা নির্দেশিকা জারি করা হয়নি।

রাজ্য প্রশাসন স্কুল খোলার ক্ষেত্রে নির্ধারিত রুটিন মেনেই চলছে। তবে স্বাস্থ্য ও শিক্ষাবিদদের মতে, এই পরিস্থিতিতে স্কুলে পর্যাপ্ত জল, ঘন ঘন বিরতি এবং মাস্ক ব্যবহারের মতো সতর্কতা জরুরি। অনেক স্কুল ইতিমধ্যে দিনের প্রথম ভাগেই ক্লাস শেষ করার সিদ্ধান্ত নিয়েছে, যাতে দুপুরের তীব্র গরম এড়ানো যায়।

গরম ও করোনা—দু’য়ের সঙ্গেই আপাতত সমঝোতার পথেই এগোচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা। পরিস্থিতির উপর কড়া নজর রাখছে প্রশাসন। আবহাওয়া ও সংক্রমণের তীব্রতা অনুযায়ী ভবিষ্যতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে বলেই জানানো হয়েছে।

Rahit Roy

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026