কলকাতা: এবার রুবি হাসপাতালের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিল রাজ্য স্বাস্থ্য কমিশন। কারণ, সেই একটাই। করোনায় আক্রান্ত মৃতের পরিবারের হাতে বিশাল অঙ্কের টাকা তুলে দিয়েছে রুবি হাসপাতাল কর্তৃপক্ষ। তার জেরেই স্বাস্থ্য কমিশনের তোপের মুখে এই হাসপাতাল।
বাইপাসের ধারে এই বেসরকারি হাসপাতালে ১৪ দিন ধরে ভর্তি ছিলেন নোয়াপাড়ার বাসিন্দা বৃদ্ধা দিপালী গঙ্গোপাধ্যায়। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। কিন্তু শেষ রক্ষা করা যায়নি। মৃত্যু হয় ঐ বৃদ্ধার। মৃত্যুর পর বৃদ্ধার পরিবারকে বিশাল অঙ্কের টাকার বিল ধরিয়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ।
মৃতার পরিবারের পক্ষ থেকে অভিযোগ করে জানানো হয়েছে যে, দিপালী গঙ্গোপাধ্যায়কে রুবি হাসপাতালে ভর্তি করার সময় ২ লাখ ২৫ হাজার টাকা হাসপাতালে আগাম দেওয়া হয়। তারপরেও বৃদ্ধার মৃত্যুর পরে আরও ৩ লাখ ৯২ হাজার টাকা দাবি করে হাসপাতাল কর্তৃপক্ষ। শুধু তাই নয় বিল মেটানোর জন্য হাসপাতালের তরফ থেকে হুমকিও দেওয়া হয় বলেও অভিযোগ। অবশেষে কোনও উপায় খুঁজে না পেয়ে নিম্নবিত্ত পরিবারটি রাজ্য স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ হয়। এরপরই নড়েচড়ে বসে রাজ্য স্বাস্থ্য কমিশন।
আজ, শুক্রবার এই ঘটনার শুনানি ছিল। শুনানি শেষে স্বাস্থ্য কমিশনের চেয়ারম্যান বিচারপতি অসীম কুমার বন্দ্যোপাধ্যায় জানান, ‘৩ লাখ ৯২ হাজার টাকা দিতে হবে না ওই নিম্নবিত্ত পরিবারটিকে। তার পরিবর্তে মাসে পাঁচ হাজার টাকার কিস্তিতে হাসপাতালের বিল বাবদ ১ লক্ষ ২০ হাজার টাকা মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে।’ স্বাভাবিকভাবেই এই নির্দেশের স্বস্তি পেয়েছে ওই পরিবার।
তবে এখানেই শেষ নয়। ভবিষ্যতে কোনও করোনা আক্রান্ত রোগীর সঙ্গে বা তার পরিবারের সঙ্গে এ হেন বিশাল অঙ্কের টাকার বিল ধরিয়ে দিতে যাতে না পারে রুবি হাসপাতাল, সেদিকে কড়া নজর রাখবে স্বাস্থ্য কমিশন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে কড়া পদক্ষেপ নেওয়া হবে বলেও স্বাস্থ্য কমিশনের তরফ থেকে জানানো হয়েছে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…