নিউজ

মানব শরীরে কোভিড-১৯ ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালের জন্য ডাক পেলেন পশ্চিমবঙ্গের শিক্ষক

পশ্চিমবঙ্গের দুর্গাপুরের বাসিন্দা ৩০ বছর বয়সী শিক্ষক চিরঞ্জিত ধীবর করোনা ভাইরাস জনিত মারণ রোগ কোভিড -১৯ ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালে ভারতের প্রথম ব্যক্তি হিসাবে অংশ নেবেন। আগামী কয়েকদিনের মধ্যে করোনা ভাইরাসের অ্যান্টিজেন গ্রহণের জন্য এই শিক্ষক ওড়িশার দিকে রওনা দেবেন বলে মনে করা হচ্ছে। আরএসএস কর্মী এই শিক্ষক কোভিড -১৯ ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য স্বেচ্ছায় নিজের শরীর দানের আবেদন জানিয়েছিলেন কাজ। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ (আইসিএমআর) এবং ভারত বায়োটেক তাঁর সেই আবেদনে সাড়া দিয়ে, মানব শরীরে করোনা ভাইরাস ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগের জন্য তাঁকে চিহ্নিত করেছে।

নিজের ফেসবুক পেজে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন চিরঞ্জিত ধীবর। তিনি লিখেছেন যে, তিনি আরএসএসের নীতিগুলি দ্বারা অনুপ্রাণিত হয়ে করোনা ভাইরাস ভ্যাকসিনের ক্লিনিকাল ট্রায়ালের জন্য তার দেহ দেশসেবার কাজে উৎসর্গ করার সিদ্ধান্ত নিয়েছেন। বিভিন্ন সংবাদ সংস্থা সূত্রে জানা গেছে, এপ্রিল মাসেই ক্লিনিকাল ট্রায়ালের জন্য নিজের দেহদানের আবেদন জানিয়েছিলেন এই শিক্ষক। ৫ জুলাই, রবিবার আইসিএমআর-এর পাটনা কেন্দ্র থেকে একটি কল পেয়েছিলেন তিনি। ফোনে তাকে জানানো হয় যে, তিনি করোনা ভাইরাসের ক্লিনিকাল ট্রায়ালের জন্য নির্বাচিত করা হয়েছেন।

উল্লেখ্য যে, ওষুধ নিয়ন্ত্রক জেনারেল অফ ইন্ডিয়া সিডিএসসিও (সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন) রবিবার দুটি কোভাক্সিন ও জাইকোভ-ডি নামের দুটি মেড-ইন ইন্ডিয়া করোনা ভাইরাস ভ্যাকসিনকে মানবদেহে ক্লিনিকাল ট্রায়ালের জন্য অনুমোদন দিয়েছে। এই দুটি ভ্যাকসিনই দ্বিতীয় ও তৃতীয় ধাপের পরীক্ষার জন্য অনুমোদন পেয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026