২০১৯-এ অসময়ের বৃষ্টি বেশ ভুগিয়েছে মানুষকে। সেই ভোগান্তির শেষ ২০২০-তে এসেও। নতুন বছরের শুরুতেই ঝাঁপিয়ে আসতে চলেছে বৃষ্টি। শীতের দাপট তেমন দেখা যায়নি এবার। খাপছাড়া ভাবে দু একদিন তাপমাত্রার পারদ নামলেও টানা শীতের আমেজ উপভোগ করার সুযোগ পায়নি বাঙালি। তারই মাঝে বৃষ্টির সম্ভাবনা উস্কে দিয়েছে আবহাওয়ার পরিবর্তনের আশঙ্কা।
আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস কিন্তু আশঙ্কার কথায় শোনাচ্ছে। আগামী দু দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আজ, বৃহস্পতিবার থেকেই তাপমাত্রার পারদ বাড়তে শুরু করবে। আগামীকাল শুক্রবার সকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে আজ বিকেল থেকেই দার্জিলিং পার্বত্য অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে।
আরও পড়ুন : দিলীপই আস্থা গেরুয়া শিবিরে, ফের রাজ্য সভাপতির পদে দিলীপ ঘোষ
কলকাতার তাপমান বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা সঞ্জীব বন্দোপাধ্যায়। তিনি আরও জানান, তাপমান বাড়ার কারণে আগামীকাল দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টিপাত হতে পারে। আগামী দু দিন দক্ষিণবঙ্গের দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া ও দুই ২৪ পরগণাতে ঘন কুয়াশা থাকবে জানিয়েছেন তিনি।
EXCLUSIVE OFFER শীতের বস্ত্র কিনতে ক্লিক করুন এখানে (CLICK HERE)
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…