নিউজ

West Bengal weather: তাপপ্রবাহে পুড়তে হবে শুক্র-শনি, রবিবার থেকে কি ঝড় বৃষ্টিতে ভিজবে রাজ্য? কি জানালো হাওয়া অফিস

অপেক্ষা আর মাত্র দুদিন। রবিবার থেকে টানা তিন দিন বৃষ্টিতে ভিজতে পারে রাজ্যের অধিকাংশ জেলা। ঝড় বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিভিন্ন জেলায়। কলকাতাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে। এরকমটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

তবে এখনই তাপপ্রবাহ থেকে রেহাই মিলবে না। আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, শুক্রবার তারপর প্রবাহ থেকে নিস্তার পাবেনা রাজ্য। রাজ্যের বেশিরভাগ জেলায় তাপমাত্রা প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ ২৪ পরগনা দুই মেদিনীপুর এবং ঝাড়গ্রামে সকাল থেকে তাপ প্রবাহ চললেও বিকেলের দিকে আবহাওয়া পরিবর্তন হতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে দক্ষিণবঙ্গের কোন জেলায় শুক্রবার বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস।

শুক্রবার বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের কয়েকটি জেলায়। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিস বলছে, শনিবার থেকে রাজ্যের আবহাওয়ার পরিবর্তন হতে পারে। কমতে পারে তাপপ্রবাহ। শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ঝড় বিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কলকাতা এবং তৎসংলগ্ন হাওড়া এবং হুগলিতে বৃষ্টির সম্ভাবনা শনিবার নেই। বৃষ্টির সম্ভাবনা নেই পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমান জেলায়। বাঁকুড়া জেলায় শনিবার বৃষ্টি হতে পারে। তবে রবিবার থেকে টানা বৃষ্টিপাত সারা দক্ষিণবঙ্গে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026