রাজ্য

আজ বৃষ্টি কোন কোন জেলায়? দেখে নিন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস

গতকাল রাজ্যের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হলেও বুধবার সেরকম ভাবে বৃষ্টিপাত হবে না, জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তাদের রিপোর্টে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, মঙ্গলবার জায়গায় জায়গায় ঝড় বৃষ্টির কথা জানা গেলেও বুধবার সম্পূর্ণরূপে আকাশ পরিষ্কার থাকবে। তবে কলকাতার আকাশ এখনো পর্যন্ত মেঘনা এবং বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে এবং এই কারণে ঘর্মাক্ত পরিবেশ অব্যহত থাকবে।

তবে বৃষ্টির সম্ভাবনা যে একদমই নেই সেরকম তা বলা যাচ্ছে না। রাজ্যে কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সেই বৃষ্টি খুব একটা বেশী হবেনা। আগে মনে করা হয়েছিল উত্তরবঙ্গের কিছু সে জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা হতে পারে কিন্তু সেরকম সম্ভাবনা এখন নেই। উত্তরবঙ্গের কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অনেক ক্ষেত্রে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়ো হাওয়া এবং বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিন্তু ভারী বৃষ্টি হবে না। বৃহস্পতিবার এবং শুক্রবার নাগাদ উত্তরবঙ্গের একেবারে উত্তরের পাঁচটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু আগামী চার দিন বা পাঁচ দিনে আবহাওয়ার খুব একটা বেশি পরিবর্তন কিছু হবে না।

আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রী সেলসিয়াসের কাছাকাছি। দুটি তাপমাত্রায় মোটামুটি স্বাভাবিক। বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ একটু বেশি থাকার কারণে অস্বস্তি থাকবে। তবে বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা এবং কলকাতার আশেপাশে অঞ্চলে প্রায় নেই বললেই চলে।

কিন্তু বৃহস্পতিবার থেকে বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের তাপমাত্রা খুব একটা বেশি হেরফের না হলেও বর্তমানে, বৃষ্টি প্রিয় বাঙালিকে মৌসুমী বায়ু সক্রিয় হবার জন্য অপেক্ষা করতে হবে। যদি উত্তর পূর্ব ভারতের মৌসুমী বায়ু সক্রিয় হয় তাহলে রাজ্যে বর্ষা আসবে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে পাওয়া খবর অনুযায়ী, আপাতত উত্তর এবং উত্তর পূর্ব ভারতে মৌসুমী বায়ু খুব একটা সক্রিয় নয়। তবে আগামী দু-তিন দিনের মধ্যে উত্তর ভারতের বেশকিছু রাজ্য যেমন দিল্লি, পাঞ্জাব, রাজস্থান, উত্তর প্রদেশ এবং হরিয়ানার কিছু কিছু অংশ মৌসুমী বায়ু পৌঁছে যাবে। সেখানে যদি মৌসুমী বায়ু সক্রিয় আকার ধারণ করে তাহলে রাজ্যে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।

John Fabian

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026