আগামী পাঁচদিন কলকাতা সহ দক্ষিণ বঙ্গের জেলা গুলিতে ঝড় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিলো আলিপুর আবহাওয়া দপ্তর। আজ বিকেলে কলকাতা সহ আশেপাশের জেলা গুলিতে ঝড় বৃষ্টি হয়েছে, এবং আগামী পাঁচদিন এই অবস্থা চলতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রামে আগামী পাঁচদিন হতে পারে ঝড় বৃষ্টি।
দক্ষিণের জেলাগুলির পাশাপাশি উত্তরের জেলাগুলিতেও ঝড় বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর সহ উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। ঝড়বৃষ্টির সাথে সাথেই আগামী পাঁচদিন আকাশ থাকবে মেঘলা সাথে ঝোড়ো হাওয়া। ফলে আবহাওয়া থাকবে ঠান্ডা।
আজ সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। এর আগে বুধবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪ ডিগ্রি কম। বৃষ্টিপাতের কারণে বাতাসে আদ্রর্তার পরিমাণ বেশ খানিকটা বেশি। বৃষ্টির সাথে সাথে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…