মাঘের প্রথম সপ্তাহে উষ্ণতার পারদ বাড়ায় কিছুটা হলেও মন খারাপ বাঙালির। শীতের আমেজ এত তাড়াতাড়ি শেষ হয়ে আক্ষেপ হয়তো কাটতে চলেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আবারও জাঁকিয়ে পড়বে শীত। আগামী শনি ও রবিবার উষ্ণতার পারদ নামবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই দুই দিন কলকাতার তাপমান ১২ ডিগ্রি সেন্টিগ্রেডের নীচে নামতে পারে বলে জানিয়েছে তারা।
শুধু তাই নয়, আবহাওয়ার পরিবর্তন ঘটিয়ে সোমবার থেকে বাংলায় হতে পারে বৃষ্টিও। এই বৃষ্টি বুধবার পর্যন্ত হবে বলে জানিয়েছেন আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়। পশ্চিমী ঝঞ্ঝার ফলেই এই বৃষ্টি বলে জানিয়েছেন তিনি। তবে এই বৃষ্টির ফলে পন্ড হতে পারে বাঙালির প্রাণের সরস্বতী পূজা। আগামী বুধবার সরস্বতী পূজা, অন্যদিকে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী সোম থেকে বুধবার পর্যন্ত টানা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ ও বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন : জেলায় জেলায় বৃষ্টি, আগামী ২৪ ঘন্টায় আবহাওয়ার পরিবর্তন, কী জানাল হাওয়া অফিস
অন্যদিকে, শুক্রবার দার্জিলিং ও কালিম্পং-এ বৃষ্টির সম্ভবনা রয়েছে। একই সঙ্গে উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। তবে ৪৮ ঘন্টা পর তাপমান কমবে পার্বত্য এলাকায়।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…