রাজ্য

Weather: অবশেষে মিলল স্বস্তির পূর্বাভাস, উত্তরে ধেয়ে আসছে বৃষ্টি, দক্ষিণবঙ্গে কবে হবে বৃষ্টিপাত?

তীব্র গরমের দাবদাহ থেকে মুক্তি পেতে চলেছে পশ্চিমবঙ্গ। আলিপুর আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী চাদিফাটা গরমের থেকে কিছুটা হলেও স্বস্তি পেতে চলেছেন বঙ্গবাসী। আলিপুর আবহাওয়া দপ্তরের নতুন আপডেটের পরে জানা যাচ্ছে খুব শীঘ্রই মালদহ এবং গৌড়বঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর হতে চলেছে আর কয়েক দিনের মধ্যে। আগামী সপ্তাহে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ৫ মে গৌরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী কয়েক দিন তাপমাত্রার পারদ ৪০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে বলে জানা যাচ্ছে। আগামী সপ্তাহে টানা কয়েকদিন বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

আগামী সপ্তাহে যে কোন মুহূর্তে বজ্রবিদ্যুৎসহ ব্যাপক বৃষ্টিবাদের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মালদহ এবং গৌড়বঙ্গের অন্যান্য জেলাগুলিতে। গৌড়বঙ্গের জেলাগুলিতে কিছুটা হলেও এবারে তাপমাত্রা কমতে চলেছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পরে হাঁসফাঁস করা গরম থেকে অনেকটাই স্বস্তি পাবেন তারা। মালদাতে বৃষ্টি হওয়ার পরে পশ্চিমবঙ্গের দক্ষিণের দিকে জেলাগুলিতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে। চলতি সপ্তাহে তাপপ্রবাহ থাকার কথা মালদহসহ উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে। বা আবহাওয়া দপ্তর জানিয়েছে, মঙ্গলবার গৌড়বঙ্গের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৪২° সেলসিয়াসের আশেপাশে।

সপ্তাহের শেষে তাপমাত্রার পারো কিছুটা হলেও কমতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মেঘলা আকাশ থাকা সম্ভাবনা রয়েছে। সপ্তাহ শেষে বৃষ্টির ফলে কিছুটা হলেও স্বস্তি পাবেন মালদহবাসী। আগামী সপ্তাহের শুরুর দিক থেকেই ব্যাপক ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে গৌড়বঙ্গের এই সমস্ত জেলায়। গৌড়বঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত শুরু হলে, দক্ষিণবঙ্গের জেলাগুলিও কালবৈশাখীর আশা করতে পারে।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026