ঠান্ডার আমেজের মধ্যে আবারো বৃষ্টির পূর্বাভাস শোনালো আলিপুর আবহাওয়া দপ্তর। পূর্বাভাস অনুযায়ী রাজ্যের দুই জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই দুই জেলায় টানা দুদিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত হ্রাস পাবে বলে জানা যাচ্ছে। সকাল এবং রাতে ঠান্ডা আমেজ থাকবে এবং ভোরবেলা হালকা কুয়াশা থাকতে পারে বলে জানানো হয়েছে।
তবে বেলা বাড়তে তীব্র রোদের তাপ থাকবে। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই জানিয়েছিল, পশ্চিমবঙ্গে ঠান্ডা ঢুকবে ১৫ নভেম্বরের পর। আপাতত জাঁকিয়ে শীত কবে থেকে সেটা নিয়ে এখনো পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি। তবে হালকা একটা শীতের আমেজ থাকবে
দক্ষিণবঙ্গে আগামী সাতদিন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা বিশেষ একটা নেই। কলকাতা এবং অন্যান্য কয়েকটি জেলায় শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। পাশাপাশি শীতের মুখে উত্তরবঙ্গের দুই জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং এবং কালিম্পং এ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আজ এবং আগামীকাল এই দুই জেলাতে বৃষ্টি হবে।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…