নিউজ

West Bengal weather heat wave: জেলায় জেলায় তাপপ্রবাহের সতর্কতা, দক্ষিণবঙ্গের ১১টি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের উপরে

ঘেমে নেয়ে স্নান করে যাওয়া নয়, বরং এই সপ্তাহে কলকাতায় রয়েছে একেবারে শুকনো গরম। পুড়ছে চামড়া। এ যেনো একেবারে অচেনা কলকাতার গ্রীষ্ম। গত পাঁচ বছরে এপ্রিলের শুরুতে এতটা তাপমাত্রা দেখা যায়নি। দক্ষিণবঙ্গের ১১টি জেলায় তাপমাত্রা ৪০ ডিগ্রীর বেশি রয়েছে এই মুহূর্তে। আগামী সোমবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণ বঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। জেলায় জেলায় লু বইবে। আবহাওয়া দপ্তরের খবর আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় আরও দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। আর সেই তাপমাত্রা স্থায়ী হওয়ার সম্ভাবনা রয়েছে আরও দু-তিন দিন।

বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ক্রমশ কমছে। আপাতত চার থেকে পাঁচ দিন বৃষ্টির সম্ভাবনা একেবারেই নেই। রেকর্ড গরম পড়েছে পানাগরে। সেখানে সর্বোচ্চ তাপমাত্রা চলছে ৪২.২ ডিগ্রি সেলসিয়াস। কলকাতায় তাপমাত্রা রয়েছে ৪০ ডিগ্রী যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। উত্তরবঙ্গের রীতিমতো বাড়ছে তাপমাত্রা এবং ইতিমধ্যেই মালদাতে ৪০ ডিগ্রির কাছাকাছি রয়েছে তাপমাত্রা। দুই দিনাজপুরে আপাতত ৩৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রয়েছে।

এই মুহূর্তে উত্তরবঙ্গের কোন জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন কলকাতার তাপমাত্রা একই রকম থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সামনের সপ্তাহে গরম কমার তেমন কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। হয়তো গরম আরো বৃদ্ধি পেতে পারে কলকাতা এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে। তাই ইতিমধ্যেই এই ১১ টি জেলার জন্য গরমের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026