নিউজ

West Bengal Weather: বছর শেষে বিরাট পরিবর্তন আবহাওয়ার, হবে কি বৃষ্টি? যা জানাল হাওয়া অফিস…

বছর শেষ হতে আর মাত্র ২ দিন বাকি। আর সেই খুশির আবহের মাঝেই আজ সকাল থেকে জাঁকিয়ে শীত পড়েছে, কলকাতা সহ গোটা বাংলায়। আজ কলকাতায় তাপমাত্রার পারদ ১৫ ডিগ্রির নিচে নেমে গিয়েছে। হাওয়া অফিস স্পষ্ট জানিয়েছে যে আগামী ২৪ ঘন্টা এরকমই থাকবে আবহাওয়া। অবশ্য তারপর সামান্য বাড়তে পারে তাপমাত্রা। তবে নতুন বছরে শীতের আমেজ থাকবে। আপাতত কলকাতায় পরিষ্কার আকাশ দেখা যাবে এবং বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই।

আজ ৩০ ডিসেম্বর, ২০২২ শুক্রবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪.৩ ডিগ্রী সেলসিয়াস যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি বেশি। অন্যদিকে গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৫.৩ ডিগ্রী সেলসিয়াস। গতকাল তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রী সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৩৪-৮৮ শতাংশ থাকতে পারে। আগামীকাল বছরের শেষ দিনে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রী সেলসিয়াস।

কলকাতায় বৃষ্টিপাতের তেমন কোনো সম্ভাবনা না থাকলেও আগামী কয়েকদিনে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং এবং সিকিমে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি বছরে শেষে সিকিমে তুষারপাত হতে পারে। রাজ্যের বাকি জেলায় কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আগামী ৪-৫ দিনে। নতুন বছর শুরু হলে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। যেখানে বর্তমানে সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি রয়েছে সেখানে নতুন বছরে তাপমাত্রার পারদ ১৬-১৭ ডিগ্রীতে ঘোরাফেরা করবে।

Nirajana Nag

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026