আবার বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আগামী ২-৩ ঘন্টার মধ্যে উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা ও কোচবিহারের বেশ কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এছাড়া কলকাতার আকাশ আংশিক মেঘলা রয়েছে। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সাথেই আদ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে।
পাশাপাশি দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূমে। আর বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হলেও আদ্রতাজনিত অস্বস্তি আরও বাড়বে। মৌসুমী অক্ষরেখার টানে প্রচুর জলীয়বাষ্প ঢুকবে বঙ্গোপসাগর থেকে।
উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। আগামী রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি জারি থাকবে। দার্জিলিং, কালিম্পঙ, জলপাইগুড়ি কোচবিহার, আলিপুরদুয়ার এই ৫ জেলাতে ভার্সিটি জারি থাকবে রবিবার পর্যন্ত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…