পশ্চিমী ঝঞ্ঝার ফলে আবার হতে পারে বৃষ্টি এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরবঙ্গ থেকে ওড়িশা হয়ে অন্ধপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ অক্ষরেখা সৃষ্টির ফলে বৃষ্টি হতে পারে সপ্তাহের শুরুতেই।
শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেশ অনেকটাই কমে হয়েছিল ১৩.৫ ডিগ্রি। আরও তিন চার দিন থাকবে শীত। এই মরশুমে শীতের আনন্দ আরও কিছুদিন উপভোগ করতে পারবে রাজ্যবাসী। সঞ্জীব বন্দ্যোপাধ্যায় যিনি আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা তিনি বলেন শনি-রবিবার তাপমাত্রা থাকবে ১৩-১৪ ডিগ্রি সেলসিয়াস। জেলায় থাকবে আরও ২-৩ ডিগ্রি কম।
আরও পড়ুন : অভিযুক্তদের আইনজীবীর হুমকি, অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেল ফাঁসীর দিন
শুক্রবার আকাশ পরিশকার থাকলেও ভোরের দিকে আকাশ ছিল কুয়াশাচ্ছন্ন। তবে শনিবার কুয়াশার খুব একটা সম্ভাবনা নেই। বৃহস্পতিবার রাত থেকে তাপমাত্রা কিছুটা কমতে থাকে যার ফলে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাতাসে বেড়ে যাওয়া জলীয় বাষ্প সম্পৃক্ত হয়ে সৃষ্টি হয় ঘন কুয়াশার। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিন শহরের পাশাপাশি জেলাতেও ফিরছে শীত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…