Weather Report: পয়লা বৈশাখে বৃষ্টিতে ভাসবে বাংলা? জানিয়ে দিল আবহাওয়া দপ্তর

বাঙালি নববর্ষের আনন্দকে আবারো মাটি করে দিতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা। হাওয়া অফিসের খবর অনুযায়ী বাঙালির নববর্ষ এবং চৈত্র সংক্রান্তির দিন সারা রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও শিলাবৃষ্টি আবার কোথাও সাধারণ বৃষ্টি হবার সম্ভাবনা আছে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কোথাও কোথাও আবার বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ এর সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া দিতে পারে কিছু কিছু জায়গায়।

তবে সব জেলায় বৃষ্টি হবে এরকমটা নয়। নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর এই কয়টি জেলায় বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায়। উত্তরবঙ্গে ও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি এই পাঁচ জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্য জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ৪৮ ঘন্টা বৃষ্টিপাত না হলেও বৃষ্টির ভ্রুকুটি শুরু হবে চৈত্র সংক্রান্তির দিন সকাল থেকে। কিছু কিছু জেলায় বুধবার বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের কিছু জেলায় হালকা ঝড়ো হাওয়া এবং কয়েক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাত বাড়বে। উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার। অন্যদিকে বৃহস্পতিবার আবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।

BharatBarta Desk

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026