শীত বার বার বিদায় মুহূর্তে ফিরে ফিরে আসলেও এবার শীতের দিন শেষ কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। গত কয়েকদিনে শীত অনেকটাই কমেছে, বেলা বাড়ার সাথে সাথে রৌদ্রজ্জ্বল পরিবেশ দেখা গেছে। সকালে হালকা শীত থাকলেও দিন ও রাতের তাপমাত্রা বেড়েছে। আগামী চার-পাঁচ দিন বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আবহাওয়া থাকবে শুষ্ক এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিনেও সকালে শীতের আমেজ পাওয়া গেলেও বেলা বাড়লেই গরম অনুভূত হবে।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ১ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাস্পের পরিমান ৩৭ থেকে ৯৬ শতাংশ। আগামী ৪৮ ঘন্টার মধ্যে দিনের ও রাতের তাপমাত্রা বেশি হেরফের হবে না। বেলা বাড়ার সাথে সাথে গরম অনুভূত হবে। উত্তরের হিমেল হাওয়ার জন্য ভোরের দিকে এবং সন্ধ্যের দিকে হালকা শীতের আমেজ থাকতে পারে৷
আরও পড়ুন : চালু হল ভারতের প্রথম বৈদ্যুতিক বাস
বসন্তের আগমনে স্বাভাবিকভাবেই শীতকে বিদায় নিতে হবে, খানিক দেড়ি হলেও তাপমাত্রাও বাড়তে শুরু করেছে ইতিমধ্যেই। শীতের আমেজ কমছে দিন দিন, কলকাতার তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি বেড়েছে। তবে দক্ষিনবঙ্গে শীত কমতে শুরু করলেও পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু-কাশ্মীরে আগামী সপ্তাহেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে জানিয়েছে হাওয়া অফিস। মঙ্গলবার থেকে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পং, সিকিম এ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অরুণাচল প্রদেশ-সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে বুধবার পর্যন্ত।
ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…
ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…
পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…
জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…
ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…