নিউজ

আগামী ৭ দিন প্রবল বৃষ্টি দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে, প্রবল সতর্কতা জারি

আলিপুর আবহাওয়া দফতরের তরফে পূর্বাভাস অনুযায়ী এদিন বুধবার বঙ্গোপসাগরে একটি নিম্নচাপের জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গে টানা তিনদিন বৃষ্টি হবে। এবার আরও একটি নিম্নচাপের জেরে আগামী সাত দিন ভারী থেকে অতিভারী বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণবঙ্গের বেশকিছু জেলা। দক্ষিণ বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ওই নিম্নচাপ ক্রমে পশ্চিমে সরবে বলে জানা গিয়েছে। আর তার জেরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের পাশ্ববর্তী জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হবে।

এর ফলে প্রবল সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস বলছে, সুন্দরবন সহ দক্ষিণবঙ্গের নদীগুলিতে জলের স্তরের পরিমাণ বাড়বে। ২৩শে আগস্ট দ্বিতীয় নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জেরে টানা সাতদিন প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে দক্ষিণের জেলাগুলি। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১৯শে আগস্ট থেকে আগামী ২৫শে আগস্ট পর্যন্ত বৃষ্টি চলবে।

হাওয়া অফিস বলছে, ৭ থেকে ২০ সেমি পর্যন্ত বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি, নদিয়া এই জেলাগুলি প্রবল বৃষ্টিতে ভাসতে চলেছে। মৎসজীবিদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026