টানা ২ দিন বৃষ্টি, রাজ্যের এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভবনা, জানাল হাওয়া অফিস

পশ্চিমী ঝঞ্জার প্রভাবে শীতের মরসুমেই বেশ কয়েকবার বঙ্গে হয়েছে বৃষ্টিপাত। আগামী সপ্তাহ থেকে আবারও এক ঘুর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টি, এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জানা গিয়েছে, উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন এলাকার উপর তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার জেরে আগামী সোমবার থেকে হবে বৃষ্টি, চলবে দু’দিন পর্যন্ত।

আবহাওয়ার এই খামখেয়ালিপনার জেরে এবার বঙ্গে শীত প্রবেশ করেছে দেরিতে, এবং বিদায় নিচ্ছেও দেরিতে। পৌষসংক্রান্তিতে হঠাৎই উধাও হয়েছিল ঠান্ডা। আগত বেশ কয়েকটি পশ্চিমী ঝঞ্জার জেরে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হয়েছিল। তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, এবার বৃষ্টি হলেও শীতের ফেরার পালা নেই। বাড়বে আস্তে আস্তে দিনের তাপমাত্রা, বিদায় নেবে ঠান্ডা। এদিন দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় সকালের দিকে কুয়াশা লক্ষ্য করা গেছে। তবে ঠান্ডার শিরশিরানি আর নেই।

আরও পড়ুন : আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করা নিয়ে বড়সড় পদক্ষেপ কেন্দ্রের

তবে উত্তরবঙ্গের বৃষ্টির পূর্বাভাস রয়েছে, দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং এবং সিকিমে হাল্কা বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস আলিপুরের। তবে উড়িশ্যা সংলগ্ন উপকূলে ঘূর্ণাবর্তের জেরে সোমবার থেকে টানা দুদিন মেঘলা থাকবে আকাশ। আলিপুরের পূর্বাভাস জানিয়েছে, চলতি সপ্তাহের শেষ কয়েকদিনে আবহাওয়ার তেমন কিছু হেরফের হবে না বঙ্গে। তবে, কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৯ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তবে শীত ফেরার কোনো সম্ভাবনা নেই, বরং পারদ ক্রমশ চড়বে রাজ্যে।

Anirban Kundu

Recent Posts

বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েও কেন মাঠে নামেনি ভারত? আজও বিতর্ক সেই সিদ্ধান্ত নিয়ে

ফুটবল বিশ্বকাপ এলেই ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে বাড়তে থাকে উন্মাদনা। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স বা পর্তুগালের মতো…

June 19, 2026

রবিবারও মিলবে মিড ডে মিল! যোগ দিবসে বড় ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের

আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে এবার এক বিশেষ সিদ্ধান্ত নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গে। সাধারণত রবিবার স্কুল বন্ধ…

June 19, 2026

বৈভব সূর্যবংশীকে নিয়ে BCCI-কে সতর্কবার্তা! বড় পরামর্শ দিলেন ভারতের প্রাক্তন কোচ

ভারতীয় ক্রিকেটের উঠতি তারকা বৈভব সূর্যবংশীকে নিয়ে ফের আলোচনা শুরু হয়েছে ক্রিকেট মহলে। মাত্র ১৫…

June 19, 2026

স্মার্ট মিটার নিয়ে হাইকোর্টে মামলা! সরকারি কর্মীদের বাধ্যতামূলক নির্দেশে প্রশ্নচিহ্ন

পশ্চিমবঙ্গে স্মার্ট মিটার বসানো নিয়ে নতুন বিতর্কের সূচনা হয়েছে। রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী সরকারি কর্মচারী,…

June 19, 2026

জামাইষষ্ঠীতেও ভিজবে বাংলা! ঝড়-বৃষ্টি, বজ্রপাত ও ভারী বর্ষণের সতর্কতা একাধিক জেলায়

জামাইষষ্ঠীর দিনেও স্বস্তির আবহাওয়া মিলছে না বঙ্গবাসীর কপালে। বরং মৌসুমি বায়ুর সক্রিয়তার জেরে আগামীকাল দক্ষিণবঙ্গ…

June 19, 2026

সমুদ্রে শক্তি বাড়াবে ভারত! একসঙ্গে উদ্বোধন হতে পারে ৩ যুদ্ধজাহাজ, বাড়বে নৌসেনার ক্ষমতা

ভারতের সামুদ্রিক নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী করতে বড় পদক্ষেপের পথে ভারতীয় নৌবাহিনী। অত্যাধুনিক…

June 18, 2026